১২-১৩ বছরেই নারীদের বিবাহের পার্ফেক্ট বয়স: কাসেমী

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর মেয়েদের ১২-১৩ বছরেই বিয়ের পক্ষে যুক্তি দিচ্ছেন। এই বয়সটাকে তিনি পারফেক্ট উল্লেখ করেছেন। একইসঙ্গে বলছেন, এই বয়সে বিয়ের বিরোধীতাকারী কেউ মুসলিম হতে পারে না।

এক ফেসবুক পোস্টে কাসেমী বলেন, যারা যারা ১২/১৩ বছরের নারীকে অপ্রাপ্ত বা ছোট বলে সম্বোধন করে এবং বিবাহের বিরোধীতা করে, তারা হয় ইসলাম বুঝে না, না হয় তা গু তের ভাষ্যকার।

১৩ বছরের মেয়েকে ইসলামে ছোট বলা হয় না, বরং এই বয়সই নারীদের বিবাহের পার্ফেক্ট বয়স। রাসূল সা: এটাই আদেশ করেছেন। ১২/১৩ বছরের মেয়েদের বিবাহ নিয়ে অমুসলিমরা কটুক্তি করতে পারে, কোনো মুসলিম নয়। 
তবে এই পোস্টের কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

অনেকেই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পেইজ ট্যাগ করেছেন।
এর আগে কাসেমীর তৃতীয় স্ত্রী তাঁর বিরুদ্ধে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ করেন, একই সঙ্গে কুষ্টিয়ায় ১৩ বছরের একটি মেয়েকে বিয়ের অভিযোগ করেন। এরপর এই পোস্ট দেন কাসেমী।

বাংলাদেশের আইনে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং ছেলের বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর।

যদি ১৮ বছরের নিচে কোনো মেয়েকে কিংবা ২১ বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া হয়, তাহলে ছেলে ও মেয়ের উভয়ের অভিভাবক এবং বিয়ে পরিচালনার কাজে যাঁরা জড়িত ছিলেন, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাঁরা দোষী সাব্যস্ত হতে পারেন। 
সে ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি দেখা যায় ছেলের বয়স ২১ বছর হয়েছে, কিন্তু মেয়ের বয়স ১৮ বছর হয়নি, তাহলে ছেলের অভিভাবকেরা নয়, বরং ছেলে নিজে এবং অন্য ব্যক্তিরা যাঁরা বিয়ের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা দোষী সাব্যস্ত হতে পারেন। সে ক্ষেত্রেও দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।