আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেল ৪টায় তিনি প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে বসেন তিনি।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খুলনা বিএনপির দীর্ঘদিনের নেতা নজরুল ইসলাম মঞ্জুর বৈঠকে ডাক পাওয়া নিয়ে শহরজুড়ে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনাসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে অন্তত ২০ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকায় যাচ্ছেন। এছাড়া বিভাগের ৩৬টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী।

অন্যদিকে, রবিবারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মিল্টন আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা মেনে চলা অপরিহার্য। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং সবাই তা মেনে নেবে ইনশাআল্লাহ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।