খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ই অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজগুলোতেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “দুদক সাধারণত সরকারি স্কুল-কলেজে অভিযান চালায়। তবে বেসরকারিতেও বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। এই অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান চালানো হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব এসেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে।”
কর্মকর্তা আরও বলেন, “এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এটি বাস্তবায়ন করা যায়, তা ভালো হবে। তবে নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এই প্রস্তাব কার্যকর হবে না বলেই মনে হচ্ছে।”
মন্তব্য