আসছে অর্ণবের নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও চিত্রশিল্পী শায়ান চৌধুরী অর্ণব দীর্ঘ প্রায় এক দশক পর নতুন মৌলিক অ্যালবাম নিয়ে ফিরছেন। অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’।

অর্ণব জানিয়েছেন, অ্যালবামটি ৩০ অক্টোবর প্রকাশিত হবে। এটি প্রকাশ করছে আধখানা মিউজিক, এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

অর্ণবের মুখপাত্র ত্রয়ী জানিয়েছেন, অ্যালবামে মোট আটটি গান থাকবে। কিছু গান লেখা হয়েছে বিভিন্ন কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে, এবং বাকিগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই।

অর্ণব এই বিষয়ে বলেন, ‘প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছি। এই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। অ্যালবামে আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গানও। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে। ইবিএলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।’

‘ভাল্লাগে না’ অ্যালবামের গানগুলো প্রথমে প্রকাশিত হবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে। পরে সেগুলো ভিডিও আকারেও প্রকাশের পরিকল্পনা রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।