কানাডায় স্কলারশিপে স্নাতক পড়ার সুযোগ

গবেষণা, আধুনিক পাঠ্যক্রম, উন্নত জীবনমান ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে এখানকার উচ্চশিক্ষা সনদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। ম্যাপল পাতার দেশ কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এখন বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানামুখী সুযোগ-সুবিধা প্রদান করছে।

এরই ধারাবাহিকতায় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৫।

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি খ্যাতনামা পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৭ সালে, এবং বর্তমানে কানাডার অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

সুযোগ-সুবিধা

  • বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
  • প্রয়োজনীয় পাঠ্যবই সরবরাহ করা হবে।
  • স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করা হবে।
  • আবাসনের ব্যবস্থা থাকবে।

আবেদন করার যোগ্যতা

  • আবেদনকারীর উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে; আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৬.৫ হতে হবে।
  • যদি আবেদনকারীর পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তবে আলাদা ইংরেজি দক্ষতা পরীক্ষার প্রয়োজন নেই।
  • ডুয়োলিঙ্গো ইংরেজি টেস্টও গ্রহণযোগ্য।

আবেদনপ্রক্রিয়া

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা ও লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।