বিএনপি প্রতিবাদের পথে গেলে সরকার টিকে থাকতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি যদি জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।

রবিবার (২ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক পরিবর্তন ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে, যা জনগণ বুঝতে পেরেছে। এর পরেও প্রধান উপদেষ্টা ও সরকার নীরব রয়েছে।

তিনি আরও বলেন, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না তা সন্দেহজনক। তবু আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারের এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বিএনপিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় বিএনপির সম্ভাবনা দেখে দলটিকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

এসময় ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং দপ্তর সম্পাদক মো. এরফান আহমেদ সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।