ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তৎপর রয়েছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি একজনের মৃতদেহ উদ্ধার করেছেন। পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চাপা পড়া দুইজনকে উদ্ধার করার চেষ্টা চলছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।