সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখার পত্রে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি অর্থ বছরে পুরুষ সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারীর ৩০,৩৫৭ টাকা বা তার বেশি হলে, তাদের আয়ের করমুক্ত সীমা অতিক্রম হয়। এজন্য বেতন বিল তৈরি করার সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর-১২৫ অনুযায়ী উত্তোলনকারীর উপর বর্তাবে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অর্থ বিভাগের মাধ্যমে সচিবের নজরে পাঠানো হয়েছে, বিশেষভাবে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবকে।

উল্লেখ্য, এই নির্দেশনার ভিত্তি হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ অক্টোবর সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে দেওয়া চিঠির উল্লেখ রয়েছে।

2Q== সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।