পুলিশ হেফাজায় মিডিয়ায় আসামি বক্তব্য: আরএমপি কমিশনারকে আদালতে তলব

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারকে ১৯ নভেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন হত্যার আসামি লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাকালীন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করার সুযোগ পেয়েছিলেন এবং কেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

লিমন মিয়া গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে হত্যা করেন। একই সঙ্গে মহানগর দায়রা জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর জখম করেন। ঘটনার স্থল থেকে লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আদালতের আদেশে বলা হয়েছে, পুলিশি হেফাজায় থাকাকালীন লিমন মিয়া মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন, যা সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশনার সুস্পষ্ট লংঘন। এই কারণে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী ধার্য তারিখে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।