সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের খালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া ওই গ্রামের সজলু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে মাছ ধরার উদ্দেশ্যে খাল থেকে পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এ সময় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।