ঢাকায় ফের ভূমিকম্পের কম্পন অনুভূত

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা  ৮মিনিটে এই কম্পন ধরা পড়ে। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশে উৎপত্তি হয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৩।

একদিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এ ঘটনায় সারাদেশে ১০ জনের মৃত্যু এবং ৪ শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকের মাথায় ইট খসে পড়ার ঘটনা ঘটেছে এবং আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।