খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
বিপিএলের নিলামের প্রথম ডাকেই দল পেয়েছেন নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চিটাগং রয়েলস। একই সময়ে ‘এ’ ক্যাটাগরি থেকে লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।
নিলামের দ্বিতীয় ডাকেই ওঠে লিটনের নাম। তাকে পেতে প্রতিযোগিতায় নামে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত রংপুরই ৭৫ লাখ টাকায় তাকে দলে টানে।
এর আগে কোটি টাকার ক্লাবে নাম লেখান নাঈম। ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত এ ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতেই তার প্রতি আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। পরে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস তাকে নিতে লড়াইয়ে নামে।
শেষ পর্যন্ত নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিতে সক্ষম হয় চিটাগং রয়েলস।
তবে নিলামে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরির শুরুতেই তাদের নাম ওঠে, কিন্তু তাদের জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি।
এসএস