খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
সিলেট নগরীর কিছু এলাকায় ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা কাটার কারণে সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইনের আওতায় থাকা উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক নগরীর গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সহযোগিতা কামনা করেছেন।
খবরওয়ালা/টিএসএন