রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে তাদের নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা এবং রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় তার স্ত্রী সুবনা রায়ের সঙ্গে রহিমাপুর চাকলা গ্রামে বসবাস করতেন। তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে পুলিশে এএসআই হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে দায়িত্বে আছেন।

স্থানীয় দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করছেন। রবিবার সকালে তিনি বাড়ির গেটের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ পাননি। পরে গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে মই ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করলে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান।

সকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।