মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি ৫ দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হওয়া শাহ পরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহ পরান ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই। বুধবার (৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতের বিচারক […]
পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে ২৬ স্থাপনা, আতঙ্কে ৬০০ পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বসতঘর ও দোকানপাটসহ অন্তত ২৬টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ১৩০ মিটার অংশ পদ্মায় ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে অন্তত ৬০০ পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ভাঙনের ঝুঁকিতে থাকা আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি ও […]
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের এসব শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে। ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের সই করা একটি স্মারকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে […]
রক্তের গ্রুপ ও স্ট্রোকের ঝুঁকি: কোন গ্রুপে বেশি, কীভাবে সতর্ক হবেন?

রক্তের গ্রুপ এবং স্ট্রোকের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে—এটা হয়তো অনেকেরই অজানা। তবে বিজ্ঞানীরা বলছেন, রক্তের গ্রুপের উপর ভিত্তি করেই স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে বা কমে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে, আর কিছু গ্রুপে এটি তুলনামূলকভাবে কম। প্রতি বছর বিশ্বে প্রায় দেড় কোটিরও বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন এবং এই […]
দেশের প্রতিটি জায়গায় চরম অস্থিরতা চলছে: নিলুফার চৌধুরী

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতিসহ প্রতিটি সেক্টরে চরম অস্থিরতা বিরাজ করছে। কোনো জায়গায় স্থিতিশীলতা নেই। প্রত্যেকটা জায়গায় অস্থিরতা চরম পর্যায়ে চলছে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য […]
স্বজনদের দিকে তাকিয়ে আদালতে অঝোরে কাঁদলেন পলক

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে মামলার শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। শুনানির পর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সকালে সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট, পরনে […]
গণমাধ্যমকে হুমকি বন্ধে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপের দাবি

বাংলাদেশে গণমাধ্যমের প্রতি হুমকি বন্ধে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট (রিপাবলিকান-ফ্লোরিডা), র্যাঙ্কিন মেম্বার কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স (ডেমোক্র্যাট-নিউইয়র্ক) এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং (ডেমোক্র্যাট-নিউইয়র্ক) এর কাছে গত সোমবার (৭ জুলাই) এক স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিটি নিউইয়র্কের ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’-এর সাবেক সভাপতি লাবলু আনসার […]
যুবদল কর্মী আরিফ হত্যায় ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন

যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব এ আদেশ দেন। বুধবার (৯ জুলাই) দুপুরে সুব্রত বাইনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম। এরপর শুনানি অনুষ্ঠিত […]
ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার

পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল। দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিন্তানের গণমাধ্যমকে জানিয়েছেন, ফেজ-৬ এর […]
এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট থেকে জানা যাবে। মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]