খবরওয়ালা বাংলা | Khaborwala Bangla

, ,

এবার এনবিআর কর্মকর্তাদের চলছে ক্ষমা চাওয়ার পালা!

এবার এনবিআর কর্মকর্তাদের চলছে ক্ষমা চাওয়ার পালা 1752050341 এবার এনবিআর কর্মকর্তাদের চলছে ক্ষমা চাওয়ার পালা!

সাম্প্রতিক আন্দোলনে যুক্ত থাকা আরও শতাধিক কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আজ বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে চেয়ারম্যানের দপ্তরে পৃথকভাবে দুই দফায় চেয়ারম্যানের সঙ্গে স্বাক্ষাৎ করে ক্ষমা চান তারা এবং দুঃখ প্রকাশ করেন। এরা সবাই বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে […]

পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট

পুলিশ পরিচয়ে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট 1752050299 পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার পাঁচরুখী গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহকর্তা সিরাজুল ইসলাম মোল্লা জানান, রাত ৩ টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল […]

সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৩১, আহত ১০৭

সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৩১ আহত ১০৭ 1752049559 সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৩১, আহত ১০৭

কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৭ জন। এছাড়া ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনসিএইচআর) হতাহত ও গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে। কমিশন আরও জানিয়েছে, গত দুইদিনে অন্তত দুইজনকে গুমও করা হয়েছে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের […]

ফরিদা পারভীনের অবস্থা কিছুটা ভালো, দোয়া চেয়েছে পরিবার

ফরিদা পারভিন 1752049067 ফরিদা পারভীনের অবস্থা কিছুটা ভালো, দোয়া চেয়েছে পরিবার

লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী জানান, ‘গতকালের তুলনায় মায়ের অবস্থা একটু ভালো। চিকিৎসকেরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’ হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শিমুল চন্দ্র নাথ জানান, ফরিদা […]

দিনাজপুরে কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

দিনাজপুরে কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত 1752047948 দিনাজপুরে কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

দিনাজপুর পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় শিফট ম্যানেজার ওয়াং জিয়াং গুয়ো (৫৬) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা […]

‘প্রতিদিন সকালে কাজে গিয়ে বুক কাঁপে, চাকরি থাকবে তো?’

প্রতিদিন সকালে কাজে গিয়ে বুক কাঁপে 1752047988 'প্রতিদিন সকালে কাজে গিয়ে বুক কাঁপে, চাকরি থাকবে তো?'

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩৫ শতাংশ আমদানি শুল্ক বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন দেশের প্রধান রপ্তানি খাত ও তার সঙ্গে জড়িত কয়েক লাখ শ্রমিক। এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের চাহিদা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ফলে ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলোতে চাকরি হারানোর ভয় প্রতিদিন মাথায় নিয়ে কাজ করছেন লাখো শ্রমিক। […]

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

দুদক কর্মকর্তা শরীফ 1752047433 আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

আলোচিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টানা সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন তিনি। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। সেই সঙ্গে তার পাওনা সকল বেতন […]

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজিপুরে যুবকের মরদেহ উদ্ধার 1752047170 গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর চার রাস্তার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। যুবকের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, […]

দানবীয় শব্দের পর ছিটকে গিয়ে সড়কের নিচে পড়ে ফাহাদ, ঘটনাস্থলেই মৃত্যু

সড়কের নিচে পড়ে ফাহাদ 1752046857 দানবীয় শব্দের পর ছিটকে গিয়ে সড়কের নিচে পড়ে ফাহাদ, ঘটনাস্থলেই মৃত্যু

ভোররাতের নীরবতা ভেঙে মুহূর্তেই দানবীয় শব্দে কেঁপে ওঠে চট্টগ্রামের সীতাকুণ্ড। সড়কের পাশের একটি গ্যারেজে লরির চাকা হাওয়াচালিত যন্ত্র দিয়ে কাজ করার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণে গ্যারেজকর্মী মো. ফাহাদ (২০) ছিটকে গিয়ে সড়কের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বেদনাদায়ক এই দুর্ঘটনাটি ঘটেছে ৪ জুলাই ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকার ‘পারভেজ মোটর […]

বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

কাবা শরীফ 1752046156 বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

পবিত্র কাবা শরিফ পরিষ্কার ও ধোয়ার কাজ ১৪৪৭ হিজরির ১৫ মুহাররম করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা চাঁদ দেখার উপর ভিত্তি করে বৃহস্পতিবার ১০ জুলাই বা শুক্রবার হওয়ার কথা ছিলো। চাঁদ দেখার পর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি ১০ জুলাই বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে। মুসলিম বিশ্বের সম্মানিত উলামা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এই ধর্মীয় অনাড়ম্বরপূর্ণ […]