লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

বিএনপির পদে ৩ সরকারি কর্মকর্তা 1760191580 বিএনপির পদে ৩ সরকারি কর্মকর্তা!

বিএনপির পদে ৩ সরকারি কর্মকর্তা!

সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে যুক্ত থাকার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনি উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একই কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে। এছাড়া মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবির হোসেন বিপুলও উপজেলা বিএনপির […]
Read more
নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার 1760190416 নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল (২৬) নামে এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে […]
Read more
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১১ জন বহিষ্কার 1760188855 বিমানের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১১ জন বহিষ্কার

বিমানের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১১ জন বহিষ্কার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ মামলা করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল)’ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট এবং সিভিল […]
Read more
ভারতে ফের মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ র্ষ ণ 1760188282 ভারতে ফের মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতে ফের মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্গাপুরের শিবপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীর বাড়ি ওডিশার জলেশ্বর এলাকায়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে বের হন। কলেজের […]
Read more
স্মরণ— নাট্যকার অভিনেতা শিক্ষক ড. ইনামুল হক 1760187939 স্মরণ— নাট্যকার অভিনেতা-শিক্ষক ড. ইনামুল হক

স্মরণ— নাট্যকার অভিনেতা-শিক্ষক ড. ইনামুল হক

ড. ইনামুল হক একাধারে একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, লেখক ও বুয়েটের সাবেক অধ্যাপক। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত পরিবারে ২৯ মে ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালের […]
Read more
মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু 1760187327 মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো মো. সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮), মো. আনারুলের মেয়ে তারিন (৯) এবং মো. তরিকুলের মেয়ে তানহা (৯)। সিনথিয়া ও তারিন পরস্পরের চাচাতো বোন, আর তানহা তাদের ফুপাতো […]
Read more
ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে 1760186473 ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেনা সদর জানিয়েছে, হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল […]
Read more
শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে 1760185174 শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে আগামীকাল রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। কর্মসূচি থেকে দাবিদাওয়া পূরণ না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নেতারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে […]
Read more
হাসপাতালের পুকুরে ভাসছিল বোরকা পরা নারীর লাশ 1760184267 হাসপাতালের পুকুরে ভাসছিল বোরকা পরা নারীর লাশ

হাসপাতালের পুকুরে ভাসছিল বোরকা পরা নারীর লাশ

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুথি শহরের পিয়ারাতলা এলাকার মৃত বাচ্চু ইসলামের মেয়ে। তিনি স্বামী নাহিদ ইসলামের সঙ্গে চৌড়হাস […]
Read more
ইসরায়েলে শীর্ষ অস্ত্র সরবরাহকারী জার্মানি এখন গাজার ক্ষত সারাতে চায় অর্থ দিয়ে 1760183068 ইসরায়েলে শীর্ষ অস্ত্র সরবরাহকারী জার্মানি এখন গাজার ক্ষত সারাতে চায় অর্থ দিয়ে

ইসরায়েলে শীর্ষ অস্ত্র সরবরাহকারী জার্মানি এখন গাজার ক্ষত সারাতে চায় অর্থ দিয়ে

গাজার যুদ্ধবিধ্বস্ত অবস্থা পুনর্গঠনে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েলের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। দেশটি জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনে প্রায় তিন কোটি ডলার দেবে এবং এ লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও উদ্যোগ নিচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছে বার্লিন। তিনি […]
Read more
1 … 575 576 577 578 579 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।