লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

বৃদ্ধার মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার আটক ২ 1759728517 বৃদ্ধার মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার, আটক ২

বৃদ্ধার মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার, আটক ২

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামের এক বৃদ্ধার মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর সদরের সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত ইঞ্জিনিয়ার শফিউল্লাহর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক […]
Read more
কানাডার বেগমপাড়ায় যাদের বাড়ি ফ্ল্যাট আছে 1759728235 কানাডার বেগমপাড়ায় যাদের বাড়ি-ফ্ল্যাট আছে

কানাডার বেগমপাড়ায় যাদের বাড়ি-ফ্ল্যাট আছে

কানাডার ‘বেগমপাড়া’ ইস্যুতে প্রথম বড় আলোচনার সূচনা হয় ২০২০ সালে। তখন প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের বহু প্রভাবশালী ব্যক্তি—বিশেষ করে সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও ব্যবসায়ীরা—দুর্নীতির অর্থ পাচার করে স্ত্রী-সন্তানদের কানাডায় পাঠিয়েছেন। সেখানে তারা কিনেছেন বাড়ি-ফ্ল্যাট ও গড়ে তুলেছেন বিলাসবহুল জীবনযাপন। ২০২০ সালের ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, “রাজনৈতিক ব্যক্তিদের […]
Read more
অ্যানথ্রাক্স 1759728348 গাইবান্ধায় সাত দিনে ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

গাইবান্ধায় সাত দিনে ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাগলের হাড়ে আঘাত পেয়ে ক্ষত থেকে আজেনা বেগম রোজিনা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজেনা বেগম। স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, আজেনা বেগম একটি অসুস্থ ছাগলের বাচ্চা জবাইয়ের সময় হাড়ের আঘাতে হাতে ক্ষত পান। পরে ক্ষতস্থানে ফোঁসকা দেখা দিলে স্থানীয় পল্লী […]
Read more
rape c 1759727702 গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, এক নারী গ্রেপ্তার

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, এক নারী গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ভুক্তভোগীর সতীন আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস। ঘটনাটি ঘটে শুক্রবার (৪ অক্টোবর) ভোরে, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তৈয়ব গ্রামে। অভিযোগ অনুযায়ী, গৃহবধূ শেফালী বেগমকে (৪২) তার স্বামী […]
Read more
ব্যাংকের এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে ম্যানেজার উদাও 1759727403 ব্যাংকের এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

ব্যাংকের এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল […]
Read more
‘‘বিয়ের পরে মিহি জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী রয়েছে 1759727172 বিয়ের পরে মিহি জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী রয়েছে

বিয়ের পরে মিহি জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী রয়েছে

জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান পর্দার বাইরে তার বাস্তব জীবন নিয়ে নানা কথা শেয়ার করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মিহি জানালেন নিজের জীবনের অজানা গল্পগুলো। যেখানে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গও। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের পরে জানতে পারি, আমার প্রাক্তন স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু […]
Read more
সাংবাদিক হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 1759726412 সাংবাদিক হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় হাড়িখালি এলাকার মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা হয়েছে আরও ছয়জনের। পাশাপাশি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ […]
Read more
হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে হামজাকে নিয়ে কী ভাবছেন ক্যাবরেরা 1759726158 হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে হামজাকে নিয়ে কী ভাবছেন ক্যাবরেরা?

হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে হামজাকে নিয়ে কী ভাবছেন ক্যাবরেরা?

হংকংয়ের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর দিকেই তাকিয়ে থাকবেন দেশের ফুটবলপ্রেমীরা। সর্বশেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ করেছে তিনটি গোল, যার একটি এসেছে তিন ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের পা থেকে। গোল খরায় ভোগা বাংলাদেশ দল বহুদিন ধরেই আক্রমণভাগে ধারাবাহিকতা পাচ্ছে না। গত জুনে […]
Read more
আগুনন 1759726430 রাজধানীতে পাইকারি বাজারে আগুন

রাজধানীতে পাইকারি বাজারে আগুন

রাজধানীতে সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে সংবাদ আসে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আমাদের পাঁচটি ইউনিট যায় এবং আগুন […]
Read more
৯ম গ্রেড বাস্তবায়নের দাবি শিক্ষকদের 1759725295 স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদে ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি শিক্ষকদের

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদে ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি শিক্ষকদের

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) আয়োজিত “অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক শিক্ষকদের চলমান ৫ দফা দাবি, বিশেষ করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদে ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর […]
Read more
1 … 624 625 626 627 628 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।