লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের 1759033839 পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।  খবর সিএনএনের। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের অংশ হিসাবে বর্তমানে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি চলছে পোর্টল্যান্ডে। ট্রাম্প প্রয়োজনে সেখানে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন। সিএনএনের প্রতিবেদন। গত বৃহস্পতিবার ট্রাম্প পোর্টল্যান্ডে এই অভিযানের […]
Read more
মৃত্যু 1759033374 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব আলী শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কানসাট গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। স্থানীয়রা ও পুলিশ জানায়, সড়কের পাশে হাঁটার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার […]
Read more
নিজেরাই ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি 1759033090 নিজেরাই ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

নিজেরাই ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সমালোচনা ঝড় বয়ে গেছে। অভিযানের আগে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাই ময়লা ফেলেছেন এবং পরে সেটি পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পর সমালোচনা শুরু হয়।  জেলা প্রশাসক শামীম আরা রিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। জেলা প্রশাসক শামীম আরা রিনি ভাইরাল ভিডিও […]
Read more
ঝিনাইদহে প্রায় আড়াই কেজি সোনার বারসহ দুই যুবক আটক 1759032378 ঝিনাইদহে প্রায় আড়াই কেজি সোনার বারসহ দুই যুবক আটক

ঝিনাইদহে প্রায় আড়াই কেজি সোনার বারসহ দুই যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি সোনার বার (ওজন ২ কেজি ৩৩১ গ্রাম)সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। বিজিবি জানায়, এসব সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এসময় পাচারকারীর সঙ্গে জড়িত সন্দেহে একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়। […]
Read more
টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি প্রতিবাদ করলেই হেনস্তার শিকার 1759030893 টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি, প্রতিবাদ করলেই হেনস্তার শিকার

টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি, প্রতিবাদ করলেই হেনস্তার শিকার

নোয়াখালী পৌরসভা এলাকায় টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। টাকা না দিলেই মারধর ও হেনস্তার শিকার হতে হয় যানবাহন চালকদের। টার্মিনাল ইজারার নিয়মনীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজনের চাঁদাবাজির এ দৃশ্য দেখেও নীরব প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী পৌর এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কে সিএনজি অটোরিকশা, বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন থামিয়ে টাকা তোলা হচ্ছে। প্রতিদিন […]
Read more
নাটোরে মাদরাসার নামে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি 1759030432 নাটোরে মাদরাসার নামে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি

নাটোরে মাদরাসার নামে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে চাঁদা সংগ্রহ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিনজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন—পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধাপাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), মৃত হামজা প্রামাণিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. […]
Read more
বিদেশে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায় সর্বস্ব হারাচ্ছে অসংখ্য পরিবার 1759029450 বিদেশে আটকে মুক্তিপণ আদায়, সর্বস্ব হারাচ্ছে অসংখ্য পরিবার

বিদেশে আটকে মুক্তিপণ আদায়, সর্বস্ব হারাচ্ছে অসংখ্য পরিবার

‘লিবিয়ায় আমাদের দিনের পর দিন বেঁধে রাখা হতো, লোহার রড দিয়ে পেটানো হতো। খাবার দেওয়া হতো না। নির্যাতনের ভিডিও পরিবারে পাঠিয়ে আদায় করা হতো মুক্তিপণ। মৃত ভেবে একপর্যায়ে মরুভূমিতে ফেলে রেখে গিয়েছিল তারা। কয়েকজন বাংলাদেশি শ্রমিক আমাদের উদ্ধার করেন। দেশে ফিরতে পারব, তা কখনো কল্পনাও করিনি।’ — সম্প্রতি লিবিয়া থেকে ফিরে আসা তানজির শেখ এমনই […]
Read more
চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ 1759028954 চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধরের ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছেন চালকেরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার সামনে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জানা গেছে, শনিবার সকালে শহরের আর্ট গ্যালারিতে চাঁদা না দেওয়ায় আবু সাঈদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে মারধর করেন একপক্ষ। পরে অন্য চালকরা তাকে উদ্ধার […]
Read more
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭ 1759026769 শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

শেরপুর জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন।  শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আহসান নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনায় আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে […]
Read more
দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু আজ 1759028458 দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু আজ

দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। গতকাল শনিবার মণ্ডপে-মন্দিরে পঞ্চমী তিথিতে বোধনের মাধ্যমেই নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহাষষ্ঠী তিথিতে বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সূচনা হবে মূল দুর্গোৎসবের। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই পূজা ঐতিহ্যবাহী বারোয়ারি বা কমিউনিটি […]
Read more
1 … 707 708 709 710 711 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।