বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকা শিশুকে চড়
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিক্রিতে জড়িত থাকার অভিযোগে রুস্তম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর সাত থেকে আট বছর বয়সী মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই মুহূর্তে ভিড়ের মধ্যে কেউ একজন শিশুটিকে চড় মারেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার সমালোচনার পর পুলিশ জানিয়েছে, তাদের কোনো সদস্য শিশুটিকে চড় মারেননি। […]
Read more

