ক্যাটাগরি বাংলাদেশ

দেশের পক্ষে লড়াই করা নিভৃতচারী আইনজীবী তৌফীক নাওয়াজ

দেশের পক্ষে লড়াই করা নিভৃতচারী আইনজীবী তৌফীক নাওয়াজ

সুপ্রিম কোর্টের আইনজীবী, বাঁশিবাদক ও ক্রিকেটপ্রেমী তৌফীক নাওয়াজ আর নেই। ৭৬ বছর বয়সে মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন এই আইনজীবী। ২০১৯ সালে স্ট্রোক করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তৌফীক নাওয়াজ ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু […]
Read more
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াটারএইডের যোগাযোগ বিভাগের সমন্বয়কারী প্লাবন গঙ্গোপাধ্যায় তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। সংস্থাটির সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর খায়রুল ইসলামকে […]
Read more
কেরুর জয়যাত্রা অব্যাহত, রেকর্ড মুনাফা এবারও

কেরুর জয়যাত্রা অব্যাহত, রেকর্ড মুনাফা এবারও

চিনি উৎপাদনে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে উঠতে না পারলেও অন্যান্য ইউনিটের ভালো পারফরম্যান্সের ওপর ভর করে রেকর্ড নিট মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত প্রায় ৯০ বছরের পুরোনো প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ অর্থবছরে সব ইউনিট মিলিয়ে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা নিট মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি সর্বোচ্চ নিট মুনাফা। কেরুর […]
Read more
হামলার পরও চাঁদা দাবির বার্তা, সন্দেহে চিকিৎসক

হামলার পরও চাঁদা দাবির বার্তা, সন্দেহে চিকিৎসক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় চাঁদা দাবির পুরোনো বার্তা নতুন করে আলোচনায় এসেছে। ৫৫ বছর বয়সী এই চিকিৎসকের দাবি, হামলার কয়েক দিন আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে তাঁর কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করে একটি বার্তা পাঠানো হয়েছিল। তখন বিষয়টিকে […]
Read more
জ্বালানি সংকটের আশু সমাধান দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বললেন ২৯ সালা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে

জ্বালানি সংকটের আশু সমাধান দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বললেন ২৯ সালা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে

জ্বালানি সংকটে থাকা দেশের শিল্প ও ব্যবসা খাতে আসন্ন শীতের মধ্যেই স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, শীত আসার আগেই জ্বালানি পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হবে। একই সঙ্গে বড় আকারের অর্থনীতির প্রয়োজন বিবেচনায় নিয়ে ২০২৯ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য […]
Read more
গ্যাস সংকট কাটাতে কয়লা বিদ্যুৎ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্যাস সংকট কাটাতে কয়লা বিদ্যুৎ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা, শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানো এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যমান ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের সক্ষমতা কাজে লাগিয়ে সময়মতো গ্যাস আমদানি নিশ্চিত করা এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি যতটা সম্ভব এড়িয়ে চলার নির্দেশও দিয়েছেন তিনি। ২০২৯ সালের মধ্যে […]
Read more
২৮ কেন্দ্রের ছয়টি বন্ধ, সাতটিতে উৎপাদন তলানিতে

২৮ কেন্দ্রের ছয়টি বন্ধ, সাতটিতে উৎপাদন তলানিতে

জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। অঞ্চলের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ছয়টিতে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। আরও কয়েকটি কেন্দ্রে উৎপাদন সক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশে নেমে এসেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মঙ্গলবারের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ছয়টি বর্তমানে বন্ধ। আরও […]
Read more
সরকারি দামে সার মিলছে না, কৃষকের বাড়তি খরচে শঙ্কা

সরকারি দামে সার মিলছে না, কৃষকের বাড়তি খরচে শঙ্কা

চলতি আমন মৌসুমে দেশের কয়েকটি এলাকায় সারের সরবরাহ ও দামের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে। জয়পুরহাটে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে মেহেরপুরে বিশেষ করে টিএসপি সারের তীব্র সংকট তৈরি হয়েছে। সরকারি ডিলারের দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ […]
Read more
রান্নার গ্যাস নেই, রাইস কুকারেও ভরসা নেই

রান্নার গ্যাস নেই, রাইস কুকারেও ভরসা নেই

গ্যাসের সংকটের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতিরও অবনতি হয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। কোথাও একটানা, কোথাও আবার কয়েক দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের হিসাব অনুযায়ী, ১৯ আগস্ট রাত থেকে […]
Read more
গ্যাস সংকটে থমকে শিল্প, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি

গ্যাস সংকটে থমকে শিল্প, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি

গ্যাসের তীব্র সংকট দেশের শিল্পাঞ্চলগুলোর উৎপাদন ব্যবস্থাকে ক্রমেই অচল করে তুলছে। নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার-আশুলিয়া, ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে, বহু কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোথাও স্বাভাবিক সক্ষমতার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ উৎপাদন হচ্ছে, আবার কোথাও উৎপাদন কমেছে ৭০ থেকে ৭৫ শতাংশ। অনেক কারখানায় […]
Read more
1 … 184 185 186 187 188 … 2,977

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।