ক্যাটাগরি সর্বশেষ

মীরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ১৭ লাখ টাকার ডাকাতি

মীরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ১৭ লাখ টাকার ডাকাতি

চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক সহকারী পুলিশ সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ও পরিবারের নারীদের পরনে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত […]
Read more
প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলছে

প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলছে

প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশে অবস্থান করেই অনলাইনে এই হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। পাশাপাশি হিসাবের জমা অর্থের বিপরীতে ঋণ নেওয়া, দেশে ব্যক্তিগত প্রয়োজনে অর্থ ব্যয়, অনুমোদিত খাতে বিনিয়োগ এবং জমা মূল টাকা ও অর্জিত সুদ বা মুনাফা […]
Read more
রাঙ্গুনিয়ায় মুখোশধারীদের হামলা, ছররা গুলিতে আহত তিন

রাঙ্গুনিয়ায় মুখোশধারীদের হামলা, ছররা গুলিতে আহত তিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে মুখোশ পরে একটি বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল সশস্ত্র ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরও রয়েছে। এ ছাড়া পরিবারের তিন ও পাঁচ বছর বয়সী দুটি শিশুকে মারধর করা হয়েছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে পাঁচ লাখ টাকা […]
Read more
ময়মনসিংহে শিশুহত্যার দায় স্বীকার সৎমায়ের, বাবার রিমান্ড আবেদন

ময়মনসিংহে শিশুহত্যার দায় স্বীকার সৎমায়ের, বাবার রিমান্ড আবেদন

ময়মনসিংহের গৌরীপুরে দুই বছরের শিশু ওয়াসকুরুনি ইসলামকে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর সৎমা আকলিমা আক্তার। সতিনের ছেলে হওয়ায় শিশুটিকে নিজের পথের বাধা মনে করতেন বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি। এদিকে, ঘটনার সঙ্গে শিশুটির বাবার সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট […]
Read more
খুলনার চার থানায় অভিযান, পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনার চার থানায় অভিযান, পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনার চারটি থানায় বিশেষ অভিযান চলার মধ্যে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁদের। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা বিবেচনায় নিয়ে এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা […]
Read more
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০

রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা এবং ৭ গ্রাম হেরোইন। […]
Read more
সালমানের সিনেমা ঘিরে আইনি জটিলতা, আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন

সালমানের সিনেমা ঘিরে আইনি জটিলতা, আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন

বলিউড তারকা সালমান খানকে ঘিরে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ নিয়ে আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। ছবিটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদনকে কেন্দ্র করে এবার দিল্লি হাইকোর্টের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযোজক অমিত জানি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান খানের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১৬ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন […]
Read more
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের […]
Read more
শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, গ্রেপ্তার চালক

শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, গ্রেপ্তার চালক

কুমিল্লার লালমাই উপজেলায় ধানখেতের পাশ থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৫) ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শর্টকাট পথের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। পরে কিশোরীর ব্যবহৃত […]
Read more
জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং এর হেলপারকে আটক করেছে। নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)। […]
Read more
1 … 103 104 105 106 107 … 4,473

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।