ক্যাটাগরি আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, হামলায় ক্ষতিগ্রস্ত সাত জাহাজ

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, হামলায় ক্ষতিগ্রস্ত সাত জাহাজ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, বুধবার পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে চারটি জাহাজে একযোগে হামলা চালানো হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে […]
Read more
সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে সাধারণ থেকে গুরুতর—বিভিন্ন মাত্রার আঘাত […]
Read more
মক্কায় প্রবল বর্ষণে পাহাড়ি ঢল, শিশুর মৃত্যু ও নিখোঁজ

মক্কায় প্রবল বর্ষণে পাহাড়ি ঢল, শিশুর মৃত্যু ও নিখোঁজ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভারী বর্ষণের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে। পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া তিন শিশুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) মক্কায় […]
Read more
সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট বন্ধ

বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার খবরে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা কোনো পাসওয়ার্ড ছাড়াই সংশ্লিষ্ট সার্ভারের নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য হামলা ঠেকাতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা সতর্কতামূলক ব্যবস্থা […]
Read more
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা রয়েছে ইরানের আইআরজিসি

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা রয়েছে ইরানের: আইআরজিসি

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত মার্কিন যুদ্ধজাহাজেও নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের। এমন দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দেশটির সামরিক শক্তিকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলেছে। ইরানের বার্তা সংস্থা মেহের […]
Read more
মোদির বাসভবনের কাছে ১৫০ বছরের মসজিদে উচ্ছেদ নোটিশ

মোদির বাসভবনের কাছে ১৫০ বছরের মসজিদে উচ্ছেদ নোটিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছাকাছি অবস্থিত প্রায় ১৫০ বছরের পুরোনো রেসকোর্স মসজিদ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। ঐতিহাসিক এই মসজিদ খালি করার নির্দেশ দিয়ে ছয় দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির ভূমি ও উন্নয়ন দপ্তর। মসজিদটিকে সরকারি জমিতে নির্মিত অননুমোদিত স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মসজিদটি ওয়াক্‌ফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত এবং নয়াদিল্লি […]
Read more
বিক্ষোভের আগুনে বিপর্যস্ত ফ্রান্স, কঠিন চাপে ম্যাক্রোঁ

বিক্ষোভের আগুনে বিপর্যস্ত ফ্রান্স, কঠিন চাপে ম্যাক্রোঁ

ফ্রান্সজুড়ে টানা বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। বিভিন্ন এলাকায় কারফিউয়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় রাজনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই চাপে পড়েছে দেশটির সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাব্যবস্থার […]
Read more
পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা, নির্মাণকাজ বন্ধ

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা, নির্মাণকাজ বন্ধ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক রামলীলা মন্দির সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। পুরোনো এই স্থাপনা ভেঙে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পর নাগরিক সমাজ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। একই সঙ্গে প্রস্তাবিত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে। […]
Read more
ট্রাম্পের দেড় বছরে তিন লাখের বেশি ভিসা বাতিল কেন

ট্রাম্পের দেড় বছরে তিন লাখের বেশি ভিসা বাতিল কেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রশাসন তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে। অভিবাসনবিরোধী কঠোর নীতি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার যুক্তিতে নেওয়া এ পদক্ষেপের প্রভাব পড়েছে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাশাপাশি নতুন করে ভিসা পেতে আগ্রহীদের ওপরও। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা […]
Read more
সৌদি আরবকে হুতি হামলা থেকে রক্ষায় ব্রিটিশ যুদ্ধবিমান

সৌদি আরবকে হুতি হামলা থেকে রক্ষায় ব্রিটিশ যুদ্ধবিমান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে ব্রিটিশ সরকার স্পষ্ট করেছে, যুদ্ধবিমানগুলো কেবল প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নেবে। হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর উদ্দেশ্যে এগুলো ব্যবহার […]
Read more
1 … 12 13 14 15 16 … 687

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।