রিয়াল বেটিসকে উড়িয়ে ৫৮ বছরের পুরোনো রেকর্ডে বার্সেলোনা
স্প্যানিশ লা লিগায় জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে অপরাজেয় যাত্রা বজায় রেখে ৫৮ বছরের পুরোনো ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছে বার্সেলোনা। শনিবার রোমাঞ্চকর ম্যাচে রিয়াল বেটিসকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করেছে কাতালান জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে স্পষ্ট পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। […]
Read more

