ক্যাটাগরি আন্তর্জাতিক

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান একাধিক শহরে বিদ্যুৎ বিভ্রাট 1750673457 ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, একাধিক শহরে বিদ্যুৎ বিভ্রাট

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, একাধিক শহরে বিদ্যুৎ বিভ্রাট

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার (২৩ জুন) ওয়াইনেটের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছাকাছি আঘাত হানে। এতে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। […]
Read more
‘জুয়াড়ি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন শেষ করব আমরা আইআরজিসির মুখপাত্র 1750673008 ‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা: আইআরজিসির মুখপাত্র

‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা: আইআরজিসির মুখপাত্র

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং ইরানের ভূমির পবিত্রতা লঙ্ঘন করেছে। সোমবার (২৩ জুন) বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জোলফাঘারি বলেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতির মুখোমুখি হতে হবে।’ […]
Read more
মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর 1750672640 মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামের একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (২৩ জুন) দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স এ তথ্য জানিয়েছে—খবর আল জাজিরার। তাসনিম জানায়, শায়েস্তেহ একটি সাইবার গুপ্তচর দলের নেতৃত্ব দিতেন, যার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল বলে অভিযোগ। তাঁকে ২০২৩ সালের শেষ […]
Read more
ইসরায়েলের হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত 1750672194 ইসরায়েলের হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত

ইসরায়েলের হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত

ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) তাসনিম সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা। তাসনিম জানিয়েছে, হামলায় আরও কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, গত ১৩ জুন থেকে শুরু হওয়া অভিযানগুলোতে ইরানের সামরিক বাহিনীর একাধিক কমান্ডার ও […]
Read more
১২৫টির বেশি উড়োজাহাজ দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র 1750671913 ১২৫টির বেশি উড়োজাহাজ দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

১২৫টির বেশি উড়োজাহাজ দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয় বলে জানিয়েছে সিএনএন। গত শনিবার (২১ জুন) রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়। অভিযানে অংশ নেয় সাতটি বি-২ স্টিলথ বোমারু বিমান, যেগুলোর প্রতিটি দুটি করে বাংকার-ধ্বংসকারী বোমা বহনে সক্ষম। এসব বোমার প্রতিটির ওজন প্রায় […]
Read more
ইরানের ছয় বিমানবন্দরে ইসরায়েলি হামলা বিধ্বস্ত ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার 1750671479 ইরানের ছয় বিমানবন্দরে ইসরায়েলি হামলা, বিধ্বস্ত ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার

ইরানের ছয় বিমানবন্দরে ইসরায়েলি হামলা, বিধ্বস্ত ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেমাবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) ইসরায়েলি সেনাবাহিনীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মনুষ্যবাহী আকাশযান ব্যবহার করে ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা […]
Read more
ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা নিহত ৩ 1750671100 ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা। নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকি ইসনাকে জানান, একটি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গভর্নর আরও জানান, হামলায় অ্যাম্বুলেন্সের চালক, রোগী […]
Read more
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি 1750670671 ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) সন্ধ্যায় হামলার পর রবিবার (২২ জুন) রাতেই যুক্তরাষ্ট্রে তেলের ফিউচার দামে বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়। মার্কিন অপরিশোধিত তেলের মূল্য ৩.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৬.৪৭ ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড […]
Read more
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 1750665511 ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। […]
Read more
হরমুজজ প্রণালী 1750663278 ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষে হরমুজ প্রণালী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো কেন?

ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষে হরমুজ প্রণালী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো কেন?

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হরমুজ প্রণালী সাম্প্রতিক ইতিহাসে বারবার ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হিসেবে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক শক্তির উৎস—বিশেষ করে ইরানের জন্য। বিশ্বজুড়ে সরবরাহকৃত অপরিশোধিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই সরু জলপথ দিয়ে যায়। ফলে এটির নিরাপত্তা বিশ্ব অর্থনীতির […]
Read more
1 … 541 542 543 544 545 … 687

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।