সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল। শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে লড়াই করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। দেশ ছাড়ার আগে এবারের আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্য জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। […]
Read more

