Category: প্রধান সংবাদ

কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ নিহত ২ আহত ১৩ 1757230121 কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ নিহত ২, আহত ১৩

কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ নিহত ২, আহত ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো রবিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একটি শিশুর মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরেকজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার রাতে রাশিয়ার এই […]
Read more
নারায়ণগঞ্জে মেট্রো রেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন 1757229692 নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, এমআরটি-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ শহর, আদমজী এবং মদনপুরকে অন্তর্ভুক্ত করে দ্রুত মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তারা দাবি করেন যে মেট্রোরেল চালু হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে […]
Read more
নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু 1757229403 নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজু মিয়া নামের এক ট্রাক চালক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাজু মিয়া নামের ওই […]
Read more
‘ইউনুস হটাও দেশ বাঁচাও হাসিনা আসবে কলেজের দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং 1757228930 ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ, হাসিনা আসবে’ দেয়ালে দেয়ালে পোস্টারিং

‘হটাও ইউনুস, বাঁচাও দেশ, হাসিনা আসবে’ দেয়ালে দেয়ালে পোস্টারিং

রাজশাহী কলেজে ছাত্রলীগ দেওয়াল লিখন এবং পোস্টারিং করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত কিছু ছবি পোস্ট করা হয়। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি’। পোস্ট করা ছবিতে দুটি পোস্টার দেখা যায়, যাতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা; শেখ […]
Read more
ব্রাহ্মণবাড়িয়ায় আসন বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ 1757228973 ব্রাহ্মণবাড়িয়ায় আসন বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় আসন বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এত মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্তের যাত্রীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় […]
Read more
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে নিহত ১ 1757228394 পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে নিহত ১

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে নিহত ১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলার খারের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন।  এই ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) একটি চলমান ক্রিকেট ম্যাচের সময়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ এটিকে প্রাথমিকভাবে একটি টার্গেটেড অ্যাটাক বলে সন্দেহ করছে। বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক ঘটনাটির সত্যতা […]
Read more
ট্রাক ছিনতাইয়ের চেষ্টা গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু 1757228029 ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা চলাকালে গণপিটুনিতে আহত এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঈদগাহ মাঠসংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর সাড়ে ৩ টার দিকে রেডিমিক্স ঢালাই বহনকারী একটি ট্রাক থামানোর চেষ্টা করে তিনজন যুবক। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র (চাকু) ছিল। ট্রাকচালক মশিউর রহমান (২৭) […]
Read more
ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ 1757227340 ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এদিকে ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করছেন তারা। শেষ দিনের প্রচারণায় দুপুরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র […]
Read more
ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেলো হেলপার সুপারভাইজারের আহত ১০ 1757226939 ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেলো হেলপার-সুপারভাইজারের, আহত ১০

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেলো হেলপার-সুপারভাইজারের, আহত ১০

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের হাফেজিয়া এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুপার ভাইজার রবিউল (৩০)। সে পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপারের পরিচয় শনাক্ত […]
Read more
পাওনা টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা 1757226803 পাওনা টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা

পাওনা টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা

বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৪১) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ইসলামপুর তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।  এ হামলায় গুরুতর আহত তার ভাগনে তৌফিক ইসলামকে (৩২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি […]
Read more
1 615 616 617 618 619 1,542

সর্বাধিক পঠিত