গাজীপুরে পূর্বশত্রুতার জেরে শরবত ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় পূর্বশত্রুতার জেরে সাদ্দাম হোসেন (৩০) নামের এক শরবত ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করেছেন আরেক ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তায় পাশাপাশি শরবত বিক্রি করেন সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন। […]
Read more

