ক্যাটাগরি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার

তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে, এ […]
Read more
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস কমতে পারে গরম 1753336440 রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। এ […]
Read more
বাংলাদেশের জয়ের মূহুর্তে 1753335714 টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশন আজ

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশন আজ

“টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আজ জয় পেলে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ পাবে।” অন্যদিকে, প্রথম ম্যাচে ৭ উইকেট ও দ্বিতীয়টিতে ৮ রানে পরাজয়ের পর সিরিজের শেষ ম্যাচে নিজেদের সম্মান রক্ষা করতে মরিয়া পাকিস্তান। তাই শের-ই-বাংলা […]
Read more
উল্লাপাড়ায় ট্যাঙ্কলরি উল্টে নিহত চালক 1753335664 উল্লাপাড়ায় ট্যাঙ্কলরি উল্টে নিহত চালক

উল্লাপাড়ায় ট্যাঙ্কলরি উল্টে নিহত চালক

সিরাজগঞ্জে তেলবাহী ট্যাঙ্কলরি উল্টে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী। বুধবার (২৩ জুলাই) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জুংলীপুর ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়ার বাড়ি বগুড়া জেলায়। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সুমন হোসেন জানান, বাঘাবাড়ি থেকে বগুড়াগামী একটি ট্যাঙ্কলরি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ করে সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। […]
Read more
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ১০ 1753335289 ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনে পাশে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল দশটার দিকে জেলা সদরের কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা […]
Read more
আইনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা 1753334596 রায় প্রদানের জন্য প্রধান বিচারপতি গ্রেপ্তার: ইতিহাসে নজিরবিহীন ঘটনা

রায় প্রদানের জন্য প্রধান বিচারপতি গ্রেপ্তার: ইতিহাসে নজিরবিহীন ঘটনা

সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে আজ সকালে তার ধানমন্ডির নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৮১ বছর বয়সী এই প্রাজ্ঞ আইনজ্ঞ একাধারে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষক এবং সংবিধান ও মানবাধিকার বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন তার তিন প্রাক্তন ছাত্র—আইন উপদেষ্টা অধ্যাপক ড. […]
Read more
দোকান বন্ধ 1753333819 ঢাকায় যেসব এলাকায় আজ মার্কেট ও দোকানপাট বন্ধ

ঢাকায় যেসব এলাকায় আজ মার্কেট ও দোকানপাট বন্ধ

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫ প্রতিদিনের মতো আজও কিছু কেনাকাটা করার আছে নিশ্চয়ই। যানজট পাড়ি দিয়ে কোথাও গিয়ে দেখলেন সেখানকার দোকান বন্ধ, এমন পরিস্থিতি এড়াতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ রাজধানীর কোন্ কোন্ এলাকায় বন্ধ থাকবে মার্কেট ও দোকানপাট । বন্ধ থাকবে যেসব মার্কেটমোহাম্মদপুর টাউন হল- মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী […]
Read more
বাকৃবি 1753333715 হলের নাম ফজিলাতুন্নেছা মুজিব বহাল রাখার দাবি করায় ১৫ ছাত্রী বহিষ্কার

হলের নাম ফজিলাতুন্নেছা মুজিব বহাল রাখার দাবি করায় ১৫ ছাত্রী বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬’ নামক বর্তমান আবাসিক হলের পূর্বনাম ‘ফজিলাতুন্নেছা মুজিব হল’ বহাল রাখার দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফজিলাতুন্নেছা মুজিব হল (বর্তমান জুলাই ৩৬ হল)-এর প্রভোস্ট অধ্যাপক ড. […]
Read more
মুক্তিযুদ্ধে যুদ্ধবিমান মিগ ২১ এর অবদান 1753333377 যুদ্ধবিমান মিগ-২১: মুক্তিযুদ্ধে রয়েছে চিরস্মরণীয় অবদান

যুদ্ধবিমান মিগ-২১: মুক্তিযুদ্ধে রয়েছে চিরস্মরণীয় অবদান

ভারতের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। ১৯৬৩ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সুপারসনিক যুদ্ধবিমান মিগ-২১ অবশেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসরে পাঠানো হচ্ছে। তবে শুধুই ভারত নয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও রয়েছে এই যুদ্ধবিমানের গৌরবময় অবদান। সোভিয়েত ইউনিয়নের তৈরি এক ইঞ্জিনবিশিষ্ট মিগ-২১ প্রথম ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয় ১৯৬৩ সালে। পরে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স […]
Read more
লাশ 1753332136 ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।