Category: সর্বশেষ

সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি 1767702380 সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি

সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি

অভিনন্দন শুভ জন্মদিন মমতা ব্যানার্জি আজ পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ও সংগ্রামী নারী নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র জন্মদিন। কালীঘাটের সরু গলি থেকে বাংলার মসনদ—এই দীর্ঘ পথচলায় গঙ্গায় যেমন গড়িয়েছে অনেক জল, তেমনি রাজনীতির উত্তাপে শুকিয়ে গেছে তিস্তা, জন্ম নিয়েছে ধুধু বালুচর, জমেছে ইতিহাসের বহু স্তর। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রাপথের সূচনা কলেজ জীবন থেকেই। কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে তাঁর প্রবেশ। ছাত্র রাজনীতি থেকেই তিনি ছিলেন এক উজ্জ্বল, স্পষ্টভাষী ও লড়াকু মুখ। সময়ের সঙ্গে সঙ্গে অজস্র ঘাত-প্রতিঘাত, সংঘাত ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই গড়ে ওঠে আজকের ‘অগ্নিকন্যা’—বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক বিশ্বাসকে পাথেয় করে তিনি গড়ে তোলেন নতুন দল—তৃণমূল কংগ্রেস। সেই দলই একদিন ভেঙে দেয় বামফ্রন্টের ৩৪ বছরের অটুট লাল দুর্গ। ২০১১ সালে বাংলায় বইয়ে দেন পরিবর্তনের হাওয়া। এরপর টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসীন হয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক দৃঢ়তা ও জনসংযোগ কীভাবে ইতিহাস বদলে দেয়। জাতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নতুন দল গড়ে তোলার পাশাপাশি তিনি পরপর দু’বার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রকের দায়িত্ব এবং মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তিনি অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ—যার রাজনৈতিক প্রভাব জাতীয় রাজনীতিতেও গভীরভাবে আলোচিত। নিজের অদম্য প্রচেষ্টা আর আত্মবিশ্বাসেই কালীঘাটের গলির মেয়েটি আজ সকলের প্রিয় ‘দিদি’। রাজনীতির পথে হাঁটতে গিয়ে একাধিকবার হামলা, হুমকি ও শারীরিক আঘাতের শিকার হয়েছেন তিনি। তবুও মাথা নত না করে বারবার উঠে দাঁড়িয়েছেন, আন্দোলনের মাঠে নেমেছেন অগণিতবার। বাম আমলে বাংলায় শক্তিশালী বিরোধী রাজনীতির মুখ ছিলেন মমতা ব্যানার্জি। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শিল্পায়নের নামে কৃষিজমি দখল, তাপসি মালিক হত্যাকাণ্ড—এই সব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েই তিনি মানুষের আস্থা অর্জন করেন। সেই আস্থার ফলেই ২০১১ সালে বাংলার শাসনভার তাঁর হাতে আসে। এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের সংগঠন, লড়াই ও আত্মত্যাগের ফসল ছিল সেই বিজয়। এক সময়ের ছোট দল তৃণমূল কংগ্রেস পরিণত হয় রাজ্যের শাসক দলে, আর মমতা ব্যানার্জি হয়ে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর তাঁর ঝুলিতে যোগ হয় একের পর এক সাফল্য। ২০১২ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। একই বছর ব্লুমবার্গ মার্কেটস তাঁকে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী ৫০ জন ব্যক্তির একজন হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৮ সালে তিনি লাভ করেন স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা। তাঁর সরকারের অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ ‘কন্যাশ্রী’ প্রকল্প আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। পাশাপাশি বিজেপির দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে বিরোধিতা করতে আজও তিনি অগ্রভাগে। জন্ম: ৫ জানুয়ারি ১৯৫৫ বাংলার এই জননেত্রীর জন্মদিনে এপার বাংলার মানুষের পক্ষ থেকেও একটি প্রত্যাশা উচ্চারিত হচ্ছে— দিদি, আমাদের ন্যায্য প্রাপ্যটুকু বুঝিয়ে দিন। তিস্তা সমস্যার আশু ও স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা রাখুন। আজকের এই বিশেষ দিনে ফেসবুক পরিবারের পক্ষ থেকে রইল আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
Read more
কুয়াকাটায় ভাড়া বাসায় গৃহবধূ নিহত স্বামী আটক 1767701251 কুয়াকাটায় ভাড়া বাসায় গৃহবধূ নিহত, স্বামী আটক

কুয়াকাটায় ভাড়া বাসায় গৃহবধূ নিহত, স্বামী আটক

পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (রাত সাড়ে ১১টা) কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাসার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী […]
Read more
এ.আর. রাহমানের ৫৯তম জন্মদিন 1767700435 এ.আর. রাহমানের ৫৯তম জন্মদিন

এ.আর. রাহমানের ৫৯তম জন্মদিন

আজ বিশ্বখ্যাত ভারতীয় সুরকার ও অস্কারজয়ী এ.আর. রাহমানের ৫৯তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর ভক্তরা স্মরণ করছেন গত বছরের একটি বিশেষ মুহূর্ত, যা তাঁর মার্জিত বুদ্ধিমত্তা এবং নীরব প্রজ্ঞার নিদর্শন হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। রাহমান প্রায়শই সরাসরি বিবাদে জড়িয়ে না পড়ে, বরং সূক্ষ্ম হাস্যরস ও ধৈর্যের মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এই ঘটনাটি ঘটে ‘ছাপা’ […]
Read more
হাদী হত্যার জন্য শাহবাগে শুরু হলো মার্চ 1767699141 হাদী হত্যার জন্য শাহবাগে শুরু হলো মার্চ

হাদী হত্যার জন্য শাহবাগে শুরু হলো মার্চ

মঙ্গলবার সকাল ১১:৩০ টায় রাজধানীর শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চ আয়োজিত “মার্চ ফর ইনসাফ” উদ্বোধন করা হয়। এই সমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ নাগরিকরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান সাংবাদিকদের বলেন, “আমাদের লক্ষ্য চারটি মূল দাবির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। বিশেষত সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জনগণের ক্রুদ্ধ প্রতিক্রিয়া […]
Read more
১২ জেলায় তীব্র শীতের ঢেউ 1767698462 ১২ জেলায় তীব্র শীতের ঢেউ

১২ জেলায় তীব্র শীতের ঢেউ

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে দেশের বড় অংশ। উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত এই কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গত সোমবার রাজশাহী বিভাগের আট জেলা এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুরসহ মোট ১২ জেলায় […]
Read more
উত্তরার প্লটসহ খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ব্যাংক হিসাব বন্ধ 1767697719 উত্তরার প্লটসহ খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব বন্ধ

উত্তরার প্লটসহ খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব বন্ধ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উত্তরা ও দিনাজপুরে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ৬টি ব্যাংক হিসাব, এফডিআরসহ গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রীর উত্তরার পাঁচ কাঠার প্লট এবং দিনাজপুরের ২৩ দশমিক ২১ একর জমি জব্দের আওতায় এসেছে। […]
Read more
দশ বছরের সঙ্গীত যাত্রায় পদার্পণ করলো কুঁড়েঘর ব্যান্ড 1767697302 দশ বছরের সঙ্গীত যাত্রায় পদার্পণ করলো কুঁড়েঘর ব্যান্ড

দশ বছরের সঙ্গীত যাত্রায় পদার্পণ করলো কুঁড়েঘর ব্যান্ড

২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন সঙ্গীতপ্রেমী বন্ধু কুঁড়েঘর ব্যান্ডের যাত্রা শুরু করেন। ব্যান্ডটি স্বল্পসময়ে বাংলাদেশের সমকালীন সঙ্গীত জগতে এক অনন্য অবস্থান তৈরি করে। প্রথমদিকে জনপ্রিয় গানগুলোর কাভার দিয়ে দর্শকদের মন জয় করলেও, শীঘ্রই তারা মূলধারার সঙ্গীতে নতুন ও উদ্ভাবনী ধারা চালু করে। দশ বছরের মধ্যে কুঁড়েঘর ব্যান্ড সৃজনশীলতা, সঙ্গীতীয় পরিশীলন এবং সামাজিক প্রাসঙ্গিকতার প্রতীক হিসেবে […]
Read more
যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহে নতুন কেন্দ্র ভেনেজুয়েলা মাচাদো 1767696992 যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহে নতুন কেন্দ্র ভেনেজুয়েলা: মাচাদো

যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহে নতুন কেন্দ্র ভেনেজুয়েলা: মাচাদো

ভেনেজুয়েলার রাজনৈতিক কার্যক্রমে আলোচনার কেন্দ্রবিন্দু এখন হুয়ান গুইদোর ঘনিষ্ঠ মিত্র মাচাদো। মাচাদো গত ৩ জানুয়ারিকে “ঐতিহাসিক দিন” হিসেবে আখ্যায়িত করে দাবি করেছেন যে, মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী আটক হওয়া ভেনেজুয়েলার স্বৈরাচারের পরাজয়কে নিশ্চিত করেছে। মাচাদো মনে করেন, এই ঘটনা কেবল ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার […]
Read more
ভারত থেকে পাকিস্তানে প্রেমের যাত্রা ইসলাম গ্রহণ করে বিয়ে 1767695856 ভারত থেকে পাকিস্তানে প্রেমের যাত্রা, ইসলাম গ্রহণ করে বিয়ে

ভারত থেকে পাকিস্তানে প্রেমের যাত্রা, ইসলাম গ্রহণ করে বিয়ে

ভারতের শিখ ধর্মাবলম্বী নারী সর্বজিৎ কাউর সম্প্রতি তার পছন্দের পাকিস্তানি পুরুষ নাসির হুসাইনের সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ে করার পর পাকিস্তানে অবস্থানকালে তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় পাকিস্তান রেঞ্জার্স তাকে ওয়াঘা সীমান্তে নিয়ে যায়, যেখানে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয়। সর্বজিৎ কাউর গত বছরের ৪ নভেম্বর পাকিস্তানে পৌঁছান। […]
Read more
সারজিস আলমের আয়ের তথ্যে ধরা পড়েছে বড় ধরণের গড়মিল 1767695655 সারজিস আলমের আয়ের তথ্যে ধরা পড়েছে বড় ধরণের গড়মিল

সারজিস আলমের আয়ের তথ্যে ধরা পড়েছে বড় ধরণের গড়মিল

পঞ্চগড়-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের আয় ও সম্পদের তথ্য নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নথিপত্রে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। ২৭ বছর বয়সী এই প্রার্থী ব্যবসা পেশা হিসেবে উল্লেখ করলেও, হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখ করা অর্থের মধ্যে তীব্র ব্যবধান রয়েছে। হলফনামা অনুযায়ী, সারজিস আলম বার্ষিক ৯ লাখ টাকার ব্যবসায়িক […]
Read more

সর্বাধিক পঠিত