Category: সর্বশেষ

খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর 1760791508 খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মৃত দুই শিশু হলো, নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।  স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় […]
Read more
২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত মৃত্যু ১ 1760790833 ২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ […]
Read more
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল 1760790164 শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) আগুন এখনও নিয়ন্ত্রণে আসতে পারেনি। সেখানে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কাজ শেষে কার্গো ভিলেজ ত্যাগ করেন। এর মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন লাগতে শুরু করে। শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। ফায়ার […]
Read more
জয়া 1760790075 তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া

তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার প্রতিভা ও অভিনয়ের দক্ষতার মাধ্যমে বহুদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন নিজের ক্যারিয়ার, জীবনের দর্শন, পুরনো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যমে বুলিং-এর অভিজ্ঞতা নিয়ে। সাক্ষাৎকারে জয়া বলেন, “মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। […]
Read more
ম্যচের ৬১ শতাংশ বলই ডট খেলেছে বাংলাদেশ 1760789991 ম্যচের ৬১ শতাংশ বলই ডট খেলেছে বাংলাদেশ

ম্যচের ৬১ শতাংশ বলই ডট খেলেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টমি হেমিংয়ের তৈরি করা কালো মাটির নতুন উইকেটে খেলেছে বাংলাদেশ, যা ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অনেকেই উইকেটটিকে ‘রহস্যঘেরা’ বলে আখ্যা দিয়েছেন। এই […]
Read more
কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি আহত ৩ 1760789893 কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি, আহত ৩

কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি, আহত ৩

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারা নেওয়া একটি বালুরঘাটে আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে, যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। পাশাপাশি, লুটপাটের মাধ্যমে নগদ সাড়ে তিন থেকে চার লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে। […]
Read more
শাহজালালে কার্গো কমপ্লেক্সের আগুন প্রায় নিয়ন্ত্রণে 1760789616 শাহজালালে কার্গো কমপ্লেক্সের আগুন প্রায় নিয়ন্ত্রণে

শাহজালালে কার্গো কমপ্লেক্সের আগুন প্রায় নিয়ন্ত্রণে

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’ তবে তিনি যখন এই বিজ্ঞপ্তি […]
Read more
যশোর 02 1760786713 ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত

ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত

যশোর শহরের আশ্রম রোডে সহকর্মীর লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন আশ্রম মোড় এলাকায় বসবাস করতেন। তিনি পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সকালে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের […]
Read more
যুদ্ধবিরতির পরও গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা 1760786624 যুদ্ধবিরতির পরও গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

যুদ্ধবিরতির পরও গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ সদস্যকে হত্যা করেছে। এটি ঘটে আট দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে বড় লঙ্ঘনের মতো পরিস্থিতিতে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারের সদস্যদের বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী […]
Read more
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী 1760786479 বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীও। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহজালালের কার্গো সেকশনে সংঘটিত অগ্নিনির্বাপণে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। এ ছাড়া […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।