ক্যাটাগরি সর্বশেষ

মা হারানোর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা অনাথ ২ শিশু 1758283084 মা হারানোর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু

মা হারানোর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু

কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতদলের হামলায় উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ডুলাহাজারার মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, মাত্র ২২ দিন আগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী মারা যান। স্বামী–স্ত্রীর মৃত্যুতে দুই […]
Read more
‘বিপক্ষে থাকা টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত ট্রাম্প 1758282283 ‘বিপক্ষে’ থাকা টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প

‘বিপক্ষে’ থাকা টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প

টিভি নেটওয়ার্ক এবিসির উপস্থাপক জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত। ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য সমালোচিত হওয়ার পর ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার (১৭ সেপ্টেম্বর) […]
Read more
ভারত থেকে এলো ১ লাখ ২০ হাজার টন চাল 1758281692 ভারত থেকে এলো ১ লাখ ২০ হাজার টন চাল

ভারত থেকে এলো ১ লাখ ২০ হাজার টন চাল

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুল্কমুক্তভাবে চাল আমদানি করার অনুমতি দিয়েছে। এতে মাত্র ৩৮ দিনের মধ্যে এক লাখ ২০ হাজার টন চাল দেশে পৌঁছেছে। এই আমদানি কার্যক্রমের ফলে বাজারে সব ধরনের চালে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত হ্রাস দেখা দিয়েছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি […]
Read more
বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প প্রত্যাখ্যান তালেবানের 1758281017 বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প, প্রত্যাখ্যান তালেবানের

বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প, প্রত্যাখ্যান তালেবানের

আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আবদার আফগান তালেবান সরকার প্রত্যাখ্যান করেছে। ২০২১ সালে আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। সেই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে মার্কিন সেনারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার […]
Read more
গভীর রাতে পান দোকানিকে গলা কেটে হত্যা একজন আটক 1758280630 গভীর রাতে পান দোকানিকে গলা কেটে হত্যা, একজন আটক

গভীর রাতে পান দোকানিকে গলা কেটে হত্যা, একজন আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় এক পান দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত ব্যক্তির নাম ইমদাদ হোসেন (৪৭)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে। আটক ব্যক্তির নাম কামাল হোসেন, […]
Read more
চুরির পর গলানো হলো মিসরের ৩ হাজার বছরের প্রাচীন সোনার ব্রেসলেট 1758280497 চুরির পর গলানো হলো মিসরের ৩ হাজার বছরের প্রাচীন সোনার ব্রেসলেট

চুরির পর গলানো হলো মিসরের ৩ হাজার বছরের প্রাচীন সোনার ব্রেসলেট

কায়রোর একটি জাদুঘর থেকে চুরি হওয়া তিন হাজার বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেসলেটটি খ্রিষ্টপূর্ব ১০০০ সালে ফারাও (প্রাচীন মিসরীয় সম্রাট) আমেনেমোপের আমলের। ৯ দিন আগে জাদুঘরের সিন্দুক থেকে ঐতিহাসিক বস্তুটি চুরি করেন এক পুনরুদ্ধার বিশেষজ্ঞ। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই নারী তাঁর […]
Read more
জীবিত পুঁতে ফেলা নবজাতকটি উদ্ধার হওয়ার পর হাসপাতালে কেমন আছে 1758279914 জীবিত পুঁতে ফেলা নবজাতকটি উদ্ধার হওয়ার পর হাসপাতালে কেমন আছে

জীবিত পুঁতে ফেলা নবজাতকটি উদ্ধার হওয়ার পর হাসপাতালে কেমন আছে

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সম্প্রতি মাটিচাপা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ২০ দিন বয়সী এক কন্যাশিশু। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, এক রাখাল ছাগল চরাতে গিয়ে মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনেন। কাছে গেলে তিনি দেখেন কাদামাটির ভেতর থেকে একটি ছোট হাত বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে খবর দেওয়া হয়। […]
Read more
এনসিপি নেতা 1758279810 কারাগারে ও বিদেশে থাকা আসামিদের ‘মোবাইলের আলোতে দেখেছেন’ এনসিপি নেতা

কারাগারে ও বিদেশে থাকা আসামিদের ‘মোবাইলের আলোতে দেখেছেন’ এনসিপি নেতা

রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের এক কেন্দ্রীয় সংগঠকের করা হত্যাচেষ্টার মামলাকে ঘিরে এলাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মামলায় আসামি হওয়া কয়েকজন বলছেন, তাঁরা ঘটনার দিন কারাগারে বা দেশের বাইরে ছিলেন। তাঁদের অভিযোগ, হয়রানি ও মামলা বাণিজ্যের জন্যই নাম জড়ানো হয়েছে। তবে পুলিশ বলছে, বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতেই এজাহার নেওয়া হয়েছে। পুলিশ, আদালত […]
Read more
চার মাজারে ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলা এলাকায় নিরাপত্তা জোরদার 1758278654 চার মাজারে ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলা, এলাকায় নিরাপত্তা জোরদার

চার মাজারে ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলা, এলাকায় নিরাপত্তা জোরদার

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর এলাকায় চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। হামলার পর এলাকা থমথমে হয়ে পড়েছে এবং প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে হোমনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হোমনা থানা […]
Read more
শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 1758277255 শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।