Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/blocks.php on line 2124

Deprecated: preg_match(): Passing null to parameter #2 ($subject) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/class-wp-block-parser.php on line 247

Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/class-wp-block-parser.php on line 324

Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/blocks.php on line 2124

Deprecated: preg_match(): Passing null to parameter #2 ($subject) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/class-wp-block-parser.php on line 247

Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/yicwogh/public_html/wp-includes/class-wp-block-parser.php on line 324
সর্বশেষ - খবরওয়ালা বাংলা | প্রতিটি জনপদের স্থানীয় পত্রিকা

ক্যাটাগরি সর্বশেষ

নুরাল পাগলার দরবারে থমথমে অবস্থা থানায় অভিযোগ দেয়নি পরিবার 1757145910 নুরাল পাগলার দরবার এলাকায় থমথমে অবস্থা, থানায় অভিযোগ দেয়নি পরিবার

নুরাল পাগলার দরবার এলাকায় থমথমে অবস্থা, থানায় অভিযোগ দেয়নি পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দরবারের ভেতরে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে এবং মাঝেমধ্যে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালানো […]
Read more
ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবিতে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক। 1757144373 ঈদে মিলাদুন্নবীর ছুটি না পেয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ঈদে মিলাদুন্নবীর ছুটি না পেয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতী গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকরা টিপুরদী এলাকায় মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি না দেওয়ার প্রতিবাদে চৈতী গার্মেন্টসের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক […]
Read more
চট্টগ্রামে ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার 1757143715 ঝোপে পড়ে থাকা শপিং ব্যাগে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র ও গুলি

ঝোপে পড়ে থাকা শপিং ব্যাগে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র ও গুলি

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি ঝোপের মধ্যে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।  আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাটের আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত […]
Read more
ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার 1757143075 ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের দুদিন পর মশিউর রহমান রুজু নামের এক বৃদ্ধের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চড়িয়ারবিল ১৭ মাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত মশিউর পার্শ্ববর্তী পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের বাড়ি […]
Read more
‘ভিক্ষা চাই না কুত্তা সামলার মত বলতেছি ‘বিবৃতি চাই না মব সামলা 1757142802 হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’

হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’

নির্মাতা আশফাক নিপুন বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। গত বছর সরকারবিরোধী আন্দোলনেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি এবং সমাজের নানা সমস্যা নিয়ে কথা বলেন। এবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহাবশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এ নির্মাতা। আশফাক নিপুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ […]
Read more
জামায়াত নেতা সিরাজুল ইসলাম 1757141221 ‘আমরা জমিদার, জমিদারের ওপর হস্তক্ষেপ মেনে নেব না- জামায়াত নেতা সিরাজুল ইসলাম

‘আমরা জমিদার, জমিদারের ওপর হস্তক্ষেপ মেনে নেব না- জামায়াত নেতা সিরাজুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মন্তব্যের জেরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জামায়াতের ওই নেতার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, এ এফ রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে জামায়াতের ওই নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি […]
Read more
জাতিসংঘের সাধারণ অধিবেশনে থাকছেন না মোদি 1757141222 জাতিসংঘের অধিবেশনে থাকছেন না মোদি

জাতিসংঘের অধিবেশনে থাকছেন না মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ-পর্যায়ের বিতর্কে বক্তব্য রাখবেন না। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।  এই অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা […]
Read more
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার 1757141035 বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন। এখনও […]
Read more
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত 1757139787 লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধরী জানান, চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ২ জন মারা গেছেন। নিহত এ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন। […]
Read more
ক্লাস ও পরিক্ষা চলাকালীন স্কুলের মাঠে ‘বিএনপি নেতার ভূরিভোজ ব্যাপক সমালোচনা 1757139720 ক্লাস ও পরিক্ষা চলাকালীন স্কুলের মাঠে ‘বিএনপি নেতার’ ভূরিভোজ, ব্যাপক সমালোচনা

ক্লাস ও পরিক্ষা চলাকালীন স্কুলের মাঠে ‘বিএনপি নেতার’ ভূরিভোজ, ব্যাপক সমালোচনা

কুষ্টিয়ার খোকসায় ক্লাস ও পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে এক বিএনপি নেতার ভূরিভোজের আয়োজন নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা ও জেলা বিএনপি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।  তবে অনেক নেতা বলছেন, অভিযুক্ত রিপন হোসেনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করা রিপন […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।