ক্যাটাগরি সর্বশেষ

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না রায় ২ সেপ্টেম্বর 1755094564 সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার (১৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। […]
Read more
এনবিআরে ব্যাপক রদবদল 1755093860 এনবিআরে ব্যাপক রদবদল

এনবিআরে ব্যাপক রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে একযোগে ১০ জন কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে কয়েকজন সদ্য চলতি দায়িত্বে পদোন্নতি পাওয়া কর্মকর্তা রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। প্রজ্ঞাপনে যেভাবে বদলি ও পদায়ন এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে […]
Read more
কুমিল্লায় ঋণের চাপে ইঁদুরের ওষুধ খেয়ে মা মেয়ের আত্মহত্যা 1755093623 কুমিল্লায় ঋণের চাপে ইঁদুরের ওষুধ খেয়ে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লায় ঋণের চাপে ইঁদুরের ওষুধ খেয়ে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় আর্থিক সংকট, এনজিও ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে এক মা ও মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ আগস্ট) সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জালালপুর গ্রামের মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পাল (৪২) ও তাঁর ছোট মেয়ে তন্বী রানী পাল (১৮)। […]
Read more
ট্রাম্পের সঙ্গে আলাস্কা সম্মেলনের আগে পুতিন ও কিমের ফোনালাপ 1755093170 ট্রাম্পের সঙ্গে আলাস্কা সম্মেলনের আগে পুতিন ও কিমের ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে আলাস্কা সম্মেলনের আগে পুতিন ও কিমের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফোনালাপে নিজেদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের আগে তাদের মধ্যে এই ফোনালাপটি হলো। বুধবার (১৩ আগস্ট) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার […]
Read more
গাইবান্ধায় বাকিতে পণ্য না পেয়ে যুবকের গুলি অতঃপর 1755092680 গাইবান্ধায় বাকিতে পণ্য না পেয়ে যুবকের গুলি, অতঃপর...

গাইবান্ধায় বাকিতে পণ্য না পেয়ে যুবকের গুলি, অতঃপর…

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় এক যুবক গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দোকানদার ও তার ভাবি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন— ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম […]
Read more
মাগুরা সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮৭ লাখ টাকা গায়েব 1755092341 মাগুরা সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮৭ লাখ টাকা গায়েব

মাগুরা সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮৭ লাখ টাকা গায়েব

সোনালী ব্যাংক পিএলসি মাগুরা শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা রহস্যজনকভাবে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা টাকা তুলেছে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি। ভুক্তভোগী উষা এস সি লিমিটেডের মালিক ও চেয়ারম্যান মো. টিটুল জানান, তার প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব থেকে ধাপে ধাপে পুরো অর্থ […]
Read more
ভারতে গণপিটুনিতে বাংরাদেশি যুবক নিহত আহত ৫ বাংলাদেশি 1755091911 ভারতে গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

ভারতে গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

ভারতের মেঘালয়ে গণপিটুনিতে আকরাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের আকরামের সঙ্গে থাকা আরও পাঁচ বাংলাদেশি এ ঘটনায় আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার খনজয় কৈথাকোণা গ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আকরামসহ কয়েকজন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত পেরিয়ে মেঘালয়ে অনুপ্রবেশ করেন। […]
Read more
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দার 1755091698 ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

ঢাকা-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অগ্রগতির মধ্যেই আগামী ২৩ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকা-ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের […]
Read more
সরকারের একপেশে নীতি ওষুধশিল্পে ঝুঁকি তৈরি করছে মির্জা ফখরুল 1755090525 সরকারের একপেশে নীতি ওষুধশিল্পে ঝুঁকি তৈরি করছে: মির্জা ফখরুল

সরকারের একপেশে নীতি ওষুধশিল্পে ঝুঁকি তৈরি করছে: মির্জা ফখরুল

দেশের ওষুধশিল্প ঘিরে ঝুঁকি তৈরি হওয়ার জন্য সরকারের অস্বচ্ছ ও একপেশে নীতি-নির্দেশনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি। এছাড়া অনেক দিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয়ও করা হয়নি। বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান। বিজ্ঞপ্তিতে মির্জা […]
Read more
স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে স্বামীর আত্মহত্যা 1755089693 স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিলেন আলাউদ্দিন

স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিলেন আলাউদ্দিন

রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলাউদ্দিন শেখ (৫০) নামে এক ব্যক্তি। বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন শেখ ওই গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। একসময় বাড়ির পাশে ছোট্ট মুদি দোকান করে জীবিকা চালালেও অসুস্থতার কারণে বর্তমানে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।