ক্যাটাগরি সর্বশেষ

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার 1755100107 অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার: নুর

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সকল রাজনৈতিক সংগঠনের সমর্থন থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকারের পরিচয় দিয়েছে। তিনি বলেন, সরকারের কাজের মধ্যে কোনো দৃঢ়তা কখনো দেখা যায়নি। বুধবার (১৩ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে তিনি বলেন, ভোলাগঞ্জ সাদা পাথরের ঘটনার মাধ্যমে দেখা গেছে, অনুমতি ছাড়াই পাথর […]
Read more
এনসিপি সরকারে না গিয়েও সব সুযোগ সুবিধা ভোগ করছে খোকন 1755099907 এনসিপি সরকারে না গিয়েও সব সুযোগ-সুবিধা ভোগ করছে: খোকন

এনসিপি সরকারে না গিয়েও সব সুযোগ-সুবিধা ভোগ করছে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন, সরকারে না গিয়েও এনসিপি সব সুযোগ-সুবিধা ভোগ করছে। তিনি বলেন, ‘এনসিপি সরকারে না গিয়েও তারা সব সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে। বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধা পাচ্ছে। সব ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে।’ বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন […]
Read more
কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ শিক্ষক অবরুদ্ধ 1755099169 কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ, শিক্ষক অবরুদ্ধ

কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ, শিক্ষক অবরুদ্ধ

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ওই শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক ফজলু প্রামাণিক […]
Read more
বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন 1755098468 বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন। তারা হাতে নেন প্লেকার্ড ও ফেস্টুন, যাতে লেখা ছিল— “NTRCA open the door […]
Read more
উল্লাস করে চরম বর্বরতা দেখিয়ে হত্যা করা হয় রূপলাল ও প্রদীপকে 1755097136 1 তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল ও প্রদীপর মৃত্যু: দুই এসআইসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল ও প্রদীপর মৃত্যু: দুই এসআইসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল ও প্রদীপকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   বুধবার (১৩ আগস্ট) রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাঁদের বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে। সাময়িক বরখাস্ত হওয়া […]
Read more
নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন ইসরায়েলি সেনাপ্রধান 1755097539 নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন ইসরায়েলি সেনাপ্রধান!

নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন ইসরায়েলি সেনাপ্রধান!

গত সপ্তাহে গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। তাঁদের সামনে তখন ছিল একটি বড় সিদ্ধান্ত—গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখল করা হবে, নাকি বর্তমান কৌশলেই অভিযান চলবে। বর্তমান ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন, গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী […]
Read more
রাতে জুয়া ও মাদকের আসরে আটক বিএনপি নেতাসহ ৩৪ জন পরদিন জামিন 1755097407 রাতে জুয়া ও মাদকের আসরে আটক বিএনপি নেতাসহ ৩৪ জন, পরদিন জামিন

রাতে জুয়া ও মাদকের আসরে আটক বিএনপি নেতাসহ ৩৪ জন, পরদিন জামিন

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের আসর থেকে যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতাসহ ৩৪ জনকে জামিন দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ্র তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ভিক্টোরিয়া রোডের কালীবাড়ি ফুলের দোকান এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর […]
Read more
উল্লাস করে চরম বর্বরতা দেখিয়ে হত্যা করা হয় রূপলাল ও প্রদীপকে 1755097136 চরম বর্বরতা দেখিয়ে, উল্লাস করে হত্যা করা হয় রূপলাল ও প্রদীপকে

চরম বর্বরতা দেখিয়ে, উল্লাস করে হত্যা করা হয় রূপলাল ও প্রদীপকে

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ লালকে যখন বুড়িরহাট উচ্চবিদ্যালয়ে আনা হয়, তখনো তাঁরা জীবিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও তাঁদের বাঁচাতে পারেনি। ভিডিওতে দেখা যায়, রূপলাল ও প্রদীপকে বিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের ওপর রাখা হয়েছে। চারপাশে কয়েক শ মানুষ, প্রথম […]
Read more
এনসিপি ‘তাফালিং পার্টি বাস্তবে বড় দল নয় এম এ আজিজ 1755095832 এনসিপি ‘তাফালিং’ পার্টি, বাস্তবে বড় দল নয় : এম এ আজিজ

এনসিপি ‘তাফালিং’ পার্টি, বাস্তবে বড় দল নয় : এম এ আজিজ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বারবার উঠে আসছে এনসিপির নাম। নানা আলোচনায় দলটিকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে দলটি বড় নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘এনসিপি আদতে তাফালিং পার্টি—বাস্তবে বড় কোনো রাজনৈতিক শক্তি নয়।’ এম এ আজিজ […]
Read more
SADEK 3 1755094827 বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক আটকে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে বাস-শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।