Category: সর্বশেষ

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটিও পড়লো দুর্ঘটনায় 1753197313 বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটিও পড়লো দুর্ঘটনায়

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটিও পড়লো দুর্ঘটনায়

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত স্কুলছাত্র তানভীর আহমেদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন তাঁর এক স্বজন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। তানভীর আহমেদ (১৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির […]
Read more
শ্রমিকের মৃত্যু

জামালপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের একজন মোশারফ হোসেন (৪০), তিনি ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে। অন্যজন জদু মিয়া (৩৫), তিনিও একই এলাকার বাসিন্দা এবং জোনাব আলীর সন্তান। জানা গেছে, […]
Read more
নির্বাচন কমিশন

শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল

শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পরে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। এজন্য দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে ইসি। মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, কোনো […]
Read more
তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা 1753195952 তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: আইএসপিআর

তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: আইএসপিআর

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৬৫ জন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য […]
Read more
ধর্ষণের অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের কাছে ওই মাদ্রাসাছাত্রী ব্যক্তিগতভাবে […]
Read more
দুপুর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ তীব্র যানজট 1753194572 দুপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

দুপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত ও আহতের তথ্য প্রকাশ এবং গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই অবস্থা চলছে ৭ ঘণ্টার বেশি সময় ধরে (এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে […]
Read more
ট্রাম্প

ইউনেসকো থেকে সদস্য পদ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রতিষ্ঠার জন্য সুপরিচিত জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছে, ‘সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতী ও বিভাজনমূলক সামাজিক ও সাংস্কৃতিক এজেন্ডা প্রচার করে।’ বার্তাসংস্থা এএফপি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘ইউনেসকোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এখন আর […]
Read more
একমাত্র মেয়ের কফিনে শেষ চুমু দিয়ে চিরবিদায় দিলেন বাবা 1753192723 একমাত্র মেয়ের কফিনে শেষ চুমু দিয়ে চিরবিদায় দিলেন বাবা

একমাত্র মেয়ের কফিনে শেষ চুমু দিয়ে চিরবিদায় দিলেন বাবা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৯ বছরের মেহেনাজ আফরি হুমায়রা। একমাত্র মেয়েকে চিরবিদায় জানানোর আগে কফিনে বারবার চুমু খাচ্ছিলেন বাবা দেলোয়ার হোসাইন। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়ায় দেখা গেছে মর্মান্তিক সেই দৃশ্য। মেহেনাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দেলোয়ার […]
Read more
কারিগরি শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন […]
Read more
শেষ পর্যন্ত পেছনের ফটক দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব 1753190629 শেষ পর্যন্ত পেছনের ফটক দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

শেষ পর্যন্ত পেছনের ফটক দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শেষ পর্যন্ত পেছনের ফটক দিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ত্যাগ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা ক্যাম্পাস থেকে বের হয়ে আসেন বলে জানান উত্তরা জোনের […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।