Category: সর্বশেষ

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ 1748252958 ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের (২৬ মে) মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার বিভাগকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন ইশরাকের আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক আইনজীবী এহসানুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার খোকন […]
Read more
প্রধান উপদেষ্টা 1748249009 ড. ইউনূসের জাপান সফরে হবে ৭ চুক্তি-সমঝোতা সই

ড. ইউনূসের জাপান সফরে হবে ৭ চুক্তি-সমঝোতা সই

চার‌ দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে বাংলাদেশ জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাওয়ার পাশাপাশি ৭‌টি সমঝোতা স্মারক সই করা হবে। সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান । ভারপ্রাপ্ত পররাষ্ট্র […]
Read more
ঢাকা বিশ্ববিদ্যালয় 1748248449 কোটার বিরুদ্ধে লড়াই করা পরিবারের সদস্যরা ঢাবিতে ভর্তি হবেন কোটায়!

কোটার বিরুদ্ধে লড়াই করা পরিবারের সদস্যরা ঢাবিতে ভর্তি হবেন কোটায়!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কোটা পদ্ধতিতে ভর্তি হতে যাচ্ছেন সেই আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা, যারা মাত্র এক বছর আগেই এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলনে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে শুরু হওয়া বৈষম্যবিরোধী সেই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কোটার প্রথা বাতিল। তবে পরবর্তীতে আন্দোলনকারীরা ‘সরকার পতনের এক দফা’ দাবিতে পথে নামে এবং শেষ পর্যন্ত সরকারও পতনের […]
Read more
কামরুল ইসলাম 1748247770 হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত কামরুল ইসলাম

হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত কামরুল ইসলাম

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত হয়েছেন। দুদকের এক মামলার হাজিরার জন্য আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে সেখানেই টয়লেটে পড়ে রক্তাক্ত হন তিনি। সোমবার (২৬ মে) কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। আইনজীবী নাসিম মাহমুদ বলেন, ‘গত নভেম্বর থেকে উনি জেলহাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে। বিভিন্ন রোগে […]
Read more
হবিগঞ্জের মাধবপুর 1748246582 মাধবপুরে ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে কুপিয়ে হত্যা, আটক একজন

মাধবপুরে ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে কুপিয়ে হত্যা, আটক একজন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় ডেকে এনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জিল্লুর রহমান (৪৫)। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা ও মৃত আলী মিয়ার ছেলে। রোববার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সময়ে […]
Read more
অর্থ উপদেষ্টা 1748246612 প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৬ মে) নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনার তিনি এসব মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি বিনিয়োগে শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশ বৈদেশিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নীতিগত শাসনব্যবস্থা, এগুলোর […]
Read more
দাবি আদায়ে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ষষ্ঠ দিনের অবস্থান 1748245010 দাবি আদায়ে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ষষ্ঠ দিনের অবস্থান

দাবি আদায়ে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ষষ্ঠ দিনের অবস্থান

আজ সোমবার (২৬ মে) ষষ্ঠ দিনের মতো সাত দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। একই সঙ্গে দেশজুড়ে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।  আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলছেন, টানা ছয়দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত সরকারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই দাবি না মেনে […]
Read more
সচিবালয়ে প্রধান ফটক বন্ধ করে কর্মচারীদের বিক্ষোভ 1748244946 সচিবালয়ের ফটক বন্ধ করে কর্মচারীদের বিক্ষোভ, 'কালাকানুন' প্রত্যাহারের দাবি

সচিবালয়ের ফটক বন্ধ করে কর্মচারীদের বিক্ষোভ, ‘কালাকানুন’ প্রত্যাহারের দাবি

সোমবার টানা তৃতীয় দিনের মতো ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিভিন্ন দপ্তরের কর্মচারীরা মিছিল নিয়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল শেষে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা, যার ফলে ফটকটি বন্ধ হয়ে যায় এবং গাড়ি চলাচল ব্যাহত হয়। পরে […]
Read more
রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর 1748244132 রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজধানীর মতিঝিল থানা সংলগ্ন কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর দাদি রেখা বিশ্বাস জানান, […]
Read more
মাগুরায় সরকারি বাসভবন থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 1748243254 মাগুরায় সরকারি বাসভবন থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরায় সরকারি বাসভবন থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর […]
Read more

সর্বাধিক পঠিত