Category: সর্বশেষ

কক্সবাজারে মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা 1746336992 কক্সবাজারে মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারে মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে তার মায়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির […]
Read more
কলেজছাত্রীকে ইভটিজিং করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ২ 1746328165 কলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ২

কলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ২

ডেমরার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান […]
Read more
তেজগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪ 1746325296 তেজগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

তেজগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। শনিবার(৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২ মে) দিনব্যাপী তেজগাঁও বিভাগের ৬ থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী দল কর্তৃক আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের […]
Read more
Untitled design 38 1746302849 ভুয়া ঋণের ফাঁদ; ৮২ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক দম্পতি

ভুয়া ঋণের ফাঁদ; ৮২ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক দম্পতি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভনে প্রায় ১ হাজার ৪০০ গ্রাহকের কাছ থেকে ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫)।  নিজেদের একটি ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। অবশেষে প্রতারিত এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের […]
Read more
Untitled design 37 1746302132 যোগ্যদের বিসিবিতে চান তামিম

যোগ্যদের বিসিবিতে চান তামিম

যোগ্য ব্যক্তিদের বিসিবিতে দেখতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।  শনিবার(৩ মে) বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে […]
Read more
Untitled design 36 1746301009 মন্দ ঋণে ডুবছে ব্যাংক; আটকে পড়েছে ৭৫ হাজার কোটি টাকা

মন্দ ঋণে ডুবছে ব্যাংক; আটকে পড়েছে ৭৫ হাজার কোটি টাকা

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিতরণ হওয়া নানা অনিয়ম ও দুর্নীতির ঋণ এখন দ্রুত মন্দমানে রূপ নিচ্ছে, যার ফলে দেশের ব্যাংক খাতে স্থগিত সুদ আকারে আটকে পড়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা।  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কেবল গত এক বছরেই এই স্থগিত সুদের পরিমাণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৭০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই […]
Read more
Untitled design 35 1746298978 উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘আবদালি’।  শনিবার (৩মে) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এই পরীক্ষার ঘোষণা দেয়। ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। পাকিস্তান জানায়, […]
Read more
Untitled design 34 1746297883 দ্বিতীয় মেয়াদেও ঐতিহাসিক জয় অ্যান্টনি আলবানিজের

দ্বিতীয় মেয়াদেও ঐতিহাসিক জয় অ্যান্টনি আলবানিজের

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।  তিনি নেতৃত্বাধীন লেবার পার্টি ১৫০টি আসনের মধ্যে ৮৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০০৪ সালের পর আলবানিজই প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি মেয়াদে সরকার গঠন করছেন। এবারের নির্বাচনে ‘ট্রাম্পবিরোধী’ অবস্থান নিয়ে লেবার পার্টি শক্তিশালী অবস্থান নেয়। এ ফলাফলের বড় চমক ছিল, […]
Read more
Untitled design 33 1746296298 বগুড়ায় পুলিশের কাছ থেকে প্রার্থী আনোয়ারকে কেড়ে নিলো শ্রমিকরা

বগুড়ায় পুলিশের কাছ থেকে প্রার্থী আনোয়ারকে কেড়ে নিলো শ্রমিকরা

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেনকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।  শনিবার (৩ মে) বিকেলে বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রার্থী আনোয়ারকে আটক করে ভ্যানে তোলার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দিয়ে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া আনোয়ার হোসেনকে প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রার্থিতা যাচাই–বাছাই শেষে আনোয়ার হোসেন […]
Read more
Untitled design 32 1746294801 চাবি নয়, কার্ডে চলছে বাইক—ঢাকা মোটর শোতে প্রযুক্তির ঝলক

চাবি নয়, কার্ডে চলছে বাইক—ঢাকা মোটর শোতে প্রযুক্তির ঝলক

 চাবি নয়, কার্ডে চলছে বাইক—ঢাকা মোটর শোতে প্রযুক্তির ঝলক রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ১৮তম ঢাকা মোটর শোতে সবচেয়ে বড় চমক ছিল বৈদ্যুতিক মোটরসাইকেলের আধুনিক প্রযুক্তি। এবারের আয়োজন যেন একঝলক ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার পরিচয় এনে দিয়েছে। বিশেষ করে, এমন মোটরসাইকেলও দেখা গেছে যা চাবি ছাড়াই চালানো যাচ্ছে এনএফসি কার্ড ব্যবহার করে। সেমস […]
Read more

সর্বাধিক পঠিত