Category: সর্বশেষ

রুয়ার পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত 1746097130 রুয়া'র পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত

রুয়া’র পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রুয়া’র এডহক কমিটির আহ্বায়ক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এক চিঠির মাধ্যমে পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করেন। চিঠিতে বলা হয়, আজ এডহক কমিটির জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৯ […]
Read more
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা 1746095716 ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। এ অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায়। বুধবার (৩০ এপ্রিল) বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তারা এই বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু […]
Read more
রিজভী 1746094372 মানবতার করিডর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন: রিজভী

মানবতার করিডর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন: রিজভী

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আপনি নির্বাচিত সরকারের প্রধান নন, জনগণের সমর্থিত সরকারপ্রধান আপনি। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। মানবতার করিডর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।’ বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল জেলা ও […]
Read more
কুয়েটে উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হযরত আলী 1746093088 কুয়েটে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হযরত আলী

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী। বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অধ্যাপক ড. মো. হযরত আলী […]
Read more
শ্রমিক সমাবেশ 1746092211 নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনতার ঢল, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনতার ঢল, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমর্থিত শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে দুপুরের আগেই নেতা-কর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বৃহস্পতিবার (১ মে) বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। দুপুরের পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড […]
Read more
নারায়ণগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে দগ্ধ ৩ 1746088711 নারায়ণগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (০১ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী । দগ্ধরা হলেন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান, সিকিউরিটি মো. কবির হোসেন। কারখানার […]
Read more
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি 1746087620 নাফ নদ থেকে বাংলাদেশের চার জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

নাফ নদ থেকে বাংলাদেশের চার জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদ থেকে বাংলাদেশের চার জেলেকে ধরে নিয়ে গেলো মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এ ঘটনা ঘটে। অপহৃত হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের […]
Read more
ড. মুহাম্মদ ইউনূস 1746087458 বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি: প্রধান উপদেষ্টা

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি। বৃহস্পতিবার (০১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, […]
Read more
পুঁজিবাজারে এক মাসে বিনিয়োগকারীরা হারিয়েছেন 1746086920 পুঁজিবাজারে এক মাসে বিনিয়োগকারীরা হারিয়েছেন ১৭ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে এক মাসে বিনিয়োগকারীরা হারিয়েছেন ১৭ হাজার কোটি টাকা

শেয়ার বাজারের পরিস্থিতি উন্নয়নে কোনো পদক্ষেপই কাজে আসছে না। চলতি মাসের ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনই কমেছে ডিএসইর প্রধান সূচক। এ মাসেই ডিএসইএক্স কমেছে ৩০০ পয়েন্টের বেশি। গেল এক মাসে বিনিয়োগকারীরা হারিয়েছেন ১৭ হাজার কোটি টাকার বেশি। তারল্য সংকট আর ধারাবাহিক পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তাই বাজারের এ অবস্থার জন্য দায়ী। […]
Read more
আটকে আছে সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি 1746086041 আটকে আছে সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি

আটকে আছে সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি

স্বাস্থ্য ক্যাডারদের রিটের কারণে সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে আছে বলে দাবি করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা। তারা বলছেন, স্বাস্থ্য ক্যাডারের কয়েকজন চিকিৎসকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের স্থগিতাদেশের কারণে পদোন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত […]
Read more

সর্বাধিক পঠিত