জমি নিয়ে বিরোধে পুঠিয়ায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জমিসংক্রান্ত পুরানো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম ভড়ুয়াপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। […]
Read more

