রাজধানীতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকায় আজ সকাল থেকে বিরাজ করছে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার রাস্তাঘাট কুয়াশায় ঢেকে আছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা গেছে। […]
Read more

