ট্যাগ খবরওয়ালা বাংলা

ভিপির জরিমানার টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে রিজভী 1758451212 ভিপির জরিমানার টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে: রিজভী

ভিপির জরিমানার টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) এক দোকানিকে জরিমানা করার প্রসঙ্গ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্র রাজনীতিতে যা ঘটছে, আপনারা সব দেখছেন। একজন ভিপি হয়েছেন, কিন্তু তাঁকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে, তারা ব্যবস্থা […]
Read more
খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ সাংবাদিকসহ আহত অন্তত ৩৫ 1758450554 খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩৫

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩৫

খুলনার বাস্তুহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে গৃহায়ণ কর্তৃপক্ষ মাইকিং করে সকালে বাসা ছাড়ার নির্দেশ দেয়। রোববার সকাল আটটার দিকে […]
Read more
আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে ট্রাম্প 1758450022 আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে : ট্রাম্প

আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে। গতকাল শনিবার তিনি এ হুমকি দেন এবং একই সঙ্গে আফগানিস্তান পুনর্দখলের জন্য সেনা পাঠানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি। ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। […]
Read more
মৃত্যু 1758448335 শিল দিয়ে মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা

শিল দিয়ে মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা

রাজধানীতে হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় সাজেদুল হক সাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। তিনি ধলপুর ওয়াসা […]
Read more
গলায় কলা আটকে মৃত্যু 1758447136 গলায় কলা আটকে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

গলায় কলা আটকে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের প্যাদা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোতালেব তার বড় বোনের সঙ্গে বসে […]
Read more
লাশ 1758445894 রাস্তা পার হতে গিয়ে ভ্যানচালক নিহত

রাস্তা পার হতে গিয়ে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় সুকেন বর (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ হোসেন জানান, রবিবার সকালে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস […]
Read more
ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল 1758445037 ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল

ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জেরে ইতালির পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইতালির রিমিনি শহরের মেয়র বৃহস্পতিবার টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স মেলার আয়োজকদের ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করার আহ্বান জানান। এরপর এই পদক্ষেপ নেয়া হয়। মেয়র জামিল সাদেঘোলভাদ […]
Read more
সচিবালয় 1758444402 আবারও বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

আবারও বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

আবারও বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ।  রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হয়। এর আগে তারা বাদামতলায় জড়ো হয়। বিক্ষোভ সমাবেশে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. […]
Read more
পিআর পদ্ধতির বিরুদ্ধে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ 1758444243 পিআর পদ্ধতির বিরুদ্ধে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ

পিআর পদ্ধতির বিরুদ্ধে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ

পিরোজপুরে, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিরোধিতা এবং ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গত শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা বিএনপির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা […]
Read more
মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা 1758444183 মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ পাহারায় আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২১ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীও এক্ষেত্রে […]
Read more
1 106 107 108 109 110 889

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।