খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে নব নির্বাচিত কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ কে কুমারখালী উপজেলা আওয়ামীলীগ সংবর্ধনা দিয়েছে। এই সময় হাজারো দলীয় নেতা-কর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান। সংবর্ধনা উপলক্ষে এক নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ তারিকুল ইসলাম তারিক সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, এ জনপদের মানুষ যে ভালোবাসা আমাকে উপহার দিয়েছে এ ভালোবাসা আমি হৃদয়ের শোকেসে সাজিয়ে রাখবো। সারাজীবন এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। কুষ্টিয়া-৪ আসনের সংসদ আরো বলেন, আমরা বিভিন্ন ভাবে পরিক্ষা দিয়ে নেতা হয়েছি, হঠাৎ করে নেতা হয়ে আসিনি। আমাদের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন, জীবনে যে কয়টি দিন বেঁচে থাকি আমরা যেমন মিলেমিশে আছি তেমনি থাকবো। সামনে উপজেলা নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।