উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেলো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়সূচক গোলটি করেন ডিয়েগো আলমাদা। তবে স্লেজিং আর হাতাহাতি ম্যাচকে বিবর্ণ করেছে। ইনজুরি সময়ে রেফারির লাল কার্ডেরও শিকার হয়েছে আর্জেন্টিনা।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরির কারণে মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়া মাঠে নামে আর্জেন্টিনা। উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।