এনটিআরসিএ মৌখিক পরীক্ষায় ফেল করানোর অভিযোগে বিক্ষোভ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকে (ভাইভা) অনৈতিকভাবে ফেল করানোর অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চাকুরি প্রার্থীরা।

রবিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন প্রার্থীরা। এর আগে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা প্রেসক্লাবে যান।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজারকে উত্তীর্ণ দেখিয়ে গত ৪ জুন চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। মাগুরা থেকে আসা প্রার্থী জুনায়েদ আহমেদ রাজু বলেন, ‘৮৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৬০ হাজারকে উত্তীর্ণ দেখিয়ে সনদ দিয়েছে এনটিআরসি।

বাকি ২৩ হাজার পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পরও উত্তীর্ণ করানো হয়নি। এখানে বৈষম্য হয়েছে। কেউ লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষায় ফেল করানোর নিয়ম নেই। আমাদের তারা কৌশলে বাদ দিয়েছে। ফলাফল পুনর্বিবেচনা ও সনদ দেওয়ার দাবি জানাচ্ছি।’

যশোরের লিপিয়ারা খাতুন বলেন, ‘আমাদের ই-সনদ দেওয়ার জন্য গত ১৫ জুন থেকে লাগাতার কর্মসূচি করছি। এনটিআরসিএর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, হাইকোর্ট ও শিক্ষা মন্ত্রণালয় মেনে নিলে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে সনদ দেওয়া হবে। অথচ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৯ লাখ আবেদনের বিপরীতে বিসিএসের মতো ৮৩ হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আমাদের সনদ দেয়নি।’

টাঙ্গাইল থেকে আসা মো. আমির হামজা বলেন, ‘জাল সনদ নিয়ে অনেকে চাকরি করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের চাকরি বহাল রেখেছে সরকার। বিগত সরকারের আমলে দুর্নীতি করে চাকরি পাওয়া ফ্যাসিস্টদের পুনর্বাসন করা হচ্ছে। শিক্ষা খাতকে ধ্বংস করা হচ্ছে। আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ২৩ হাজার প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।