‘এর চেয়ে এরশাদ-খালেদা জিয়া- শেখ হাসিনা ভালো ছিলো’

‘দেশে সংস্কারের নামে, ঐকমত্যের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে, রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে। আমাদের জনগণের ধৈর্যের যে বাঁধ, তা ভেঙ্গে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে’। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে এসব কথা বলেছেন সাবেক সংসদ সদস্য,  রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।

গোলাম মাওলা রনি বলেন,‘দেশে যে কয়েকটা সংস্কার কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন হচ্ছে, ওই কমিশনে যারা যান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যারা আয়োজন করেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে এ দেশের সাধারণ মানুষ আশাব্যঞ্জক কোনো কিছু খুঁজে পায় না।

তারা জাতির জীবনের গুরুত্বপূর্ণ সময় খেয়ে ফেলছে। এখানে রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হচ্ছে। এমন কতগুলো বিতর্ক তৈরি হচ্ছে, যেই বিতর্কগুলো আগামীতে রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার হস্তান্তর কিংবা ভালো পরিণতির যে স্বপ্ন সেটাকে ব্যাহত করছে। আমাদের দেশ অতীতের খারাপ রেকর্ড থেকে বের হয়ে ড. ইউনূসের নেতৃত্বে একটা ভালো নির্বাচন উপহার পাবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নীত হবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশে ভালো ফলাফল আসবে––মানুষ এমনটাই আশা করেছে।

তিনি আরো বলেন, ‘দিন যত যাচ্ছে আমাদের মনে হচ্ছে, এর চেয়ে এরশাদ ভালো ছিল, বেগম খালেদা জিয়া ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল। এ কথাটা আমি আপনি না, এ কথাটা একেবারে পানের দোকানদার থেকে শুরু করে সব লোক এ কথাগুলো বলছে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।