কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

কুয়াকাটা সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পারভেজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১২টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ভেসে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও পারভেজ ঢেউয়ে তোড়ে ভেসে যান।

পুলিশ জানায়, খুলনা থেকে সাত বন্ধু মিলে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে চলে যান। দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যরা এরই মধ্যে খোঁজার কাজে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছেন।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।