ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কোপাকুপি,নিহত ১

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কোপাকুপির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে মোস্তফা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাউশিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশি মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের নারীরা ঝগড়ায় লিপ্ত হন। পরে এ ঝগড়ায় বাড়ির পুরুষরাও যুক্ত হন। এ সময় উভয়পক্ষ দা-বটি নিয়ে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে আলাউদ্দিন ও তার ভাই রুবেল প্রতিবেশী মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী  সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলাউদ্দিন ও রুবেলকে আটক করে পুলিশ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করি। তাদের আদালতে সোপর্দ করা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।