টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম

টাঙ্গাইলের মির্জাপুরে বীথি আক্তার (২১) নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।

পারিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বীথির সঙ্গে একই জেলার কালিহাতী উপজেলার বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের বিয়ে হয়। সাত মাস আগে তিনি গর্ভধারণ করেন। প্রসবের পর চার নবজাতকের জন্মে পরিবারে আনন্দ ছড়িয়ে পড়েছে।

বীথির বাবা বাদল মিয়া বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে পরিবারের সবাই খুশি।’ তিনি চার নবজাতকের সুস্থতা কামনা করেন।

কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা বলেন, ‘সাধারণত গর্ভধারণের ৩৬ সপ্তাহ পর স্বাভাবিক প্রসব হয়ে থাকে। একসঙ্গে চারটি বাচ্চা গর্ভধারণ একটি বিরল ঘটনা। পাঁচ লক্ষ ১২ হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। এ ধরনের প্রেগন্যান্সি মা ও চিকিৎসকের জন্য একটা চ্যালেঞ্জ। এতে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা ও সময়ের আগে ডেলিভারির ঝুঁকি থাকে।’

হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন বলেন, ‘চার নবজাতকের ওজন এক কেজি ও এরও কম। তাদের সুস্থ রাখতে হাসপাতালের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।