ট্রেনের অগ্রিম টিকেট কিনতে ৩০ মিনিটে হিট ৯৮ লাখ, বিক্রি ২৬ হাজার

ঈদযাত্রা উপলক্ষ্যে প্রথম দিনেই শুরুর ৩০ মিনিটে অগ্রিম টিকিট কিনতে ৯৮ লাখ হিট পড়ে বা টিকিট কেনার চেষ্টা করা হয়। রবিবার (১৬ মার্চ) অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ যারা টিকিট কিনছেন তারা আগামী ২৬ মার্চ ভ্রমণ করতে পারবেন।

রবিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

আগামী ২৬ মার্চ ভ্রমণের জন্য ঢাকা থেকে পূর্বাঞ্চলে ৪৯টি ট্রেন ছেড়ে যাবে। ট্রেনগুলোর মোট আসন হবে ১৩ হাজার ২৮৮টি। আর পশ্চিমাঞ্চলে ৫৭টি ট্রেনের আসন সংখ্যা হবে ১৩ হাজার ৩৬৩টি।

রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আগামী ২৬ মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৬৫১টি। সারা বাংলাদেশে এই আসন ১ লাখ ৪০ হাজার ৮৫৬টি। সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ৮ হাজার ৫৬২টি, সারাদেশের ১০ হাজার ৮৪৮টি। সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রার ১১ হাজার ৩০০ এবং সারাদেশের ১৪ হাজার ৪৪৪টি, সকাল ৯টায় ঢাকা থেকে যাত্রার ১২ হাজার ৪৩৬টি এবং সারাদেশের ১৬ হাজার ৩৩৪টি টিকিট বিক্রি হয়েছে৷

রেলের অনলাইন টিকিট বিক্রিতে সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডট কমের সিইও সন্দীপ দেবনাথ গণমাধ্যমকে বলেন, আজকে (রবিবার) প্রথম আধা ঘণ্টায় ৯৮ লাখ হিট পড়েছে। যারা টিকিট কেনার চেষ্টা করেছেন অধিকাংশই ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করেছেন।

এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।]

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।